হোম > খেলা

দুই ম্যাচ নিষিদ্ধ তহুরা, মনিকা ও সাবিত্রী

স্পোর্টস রিপোর্টার

নানা বিতর্কের মধ্যে চলছে নারী ফুটবল লিগের খেলা। এবার মারামারির ঘটনায় দুই ম্যাচ করে নিষিদ্ধ হলেন তারকা ফুটবলার তহুরা খাতুন, মনিকা চাকমা ও সাবিত্রী ত্রিপুরা। ঘটনাটি ঘটেছে গত ৪ জানুয়ারি কমলাপুরের মাঠে।

ওইদিন লিগ ম্যাচে ফরাশগঞ্জ ও কাচারিপাড়া একাদশ পরস্পরের মুখোমুখি হয়েছিল। খেলার ২১ মিনিটে দ্বন্দ্বে জড়ায় দুদলের খেলোয়াড়রা। সেটি হাতাহাতিতেও রূপ নেয়। বিতর্কিত এ ঘটনায় লাল কার্ড দেখেন ফরাশগঞ্জের মনিকা ও কাচারিপাড়ার সাবিত্রী।

মারামারির ঘটনার ভিডিও ফুটেজ বিচার-বিশ্লেষণ করে ওই দুই ফুটবলারকে দুই ম্যাচ করে নিষিদ্ধ করেছে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি। তাদের সঙ্গে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পান সাবিত্রীও। ফরাশগঞ্জের ম্যানেজার বাবুরামের দাবি, ওই ম্যাচে রেফারিং ভালো হয়নি। তহুরা ও মনিকার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে ফরাশগঞ্জ।

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের