হোম > খেলা

‘বন্ধু’ মেসির সঙ্গেই অবসরে যেতে চান সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক

বন্ধু লিওনেল মেসির সঙ্গে অবসরে যেতে চান লুইস সুয়ারেজ। বিষয়টি নিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়কের সঙ্গে নিয়মিতই আলোচনা করেন উরুগুয়ের তারকা স্ট্রাইকার।

মেসি ও সুয়ারেজের বন্ধুত্বের কথা সবারই জানা আছে। দুজনের বন্ধুত্বের শুরুটা হয় বার্সেলোনা থেকে। মাঝে দুজনের পথ দুদিকে চলে গেলেও বন্ধুত্বের টানে ইন্টার মিয়ামিতে যোগ দিয়ে ফের মেসির সতীর্থ হয়েছেন সুয়ারেজ।

সুয়ারেজ বলেন, ‘আমাদের দুজনেরই বয়স হয়েছে। আমরা সেই সিদ্ধান্তই নিব যেটা আমাদের জন্য সঠিক হয়। নিজেদের ব্যক্তিগত সুস্থতা ও সুবিধার ওপর ভিত্তি করেই আমরা একটা সিদ্ধান্তে যাব।’

অবসর প্রসঙ্গে সুয়ারেজ বলেন, ‘আমি এখনই অবসরের সিদ্ধান্ত নিচ্ছি না। আমি মেসির সঙ্গেই অবসর নিতে চাই। আমরা বিষয়টি নিয়ে অনেক কথা বলেছি। এটার সম্ভাবনা আছে। তবে এটা নির্ভর করছে মেসি আর আমার চুক্তির ওপর। আমরা দুজনই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিব।’

নাশিওনাল দিয়ে ২০০৫ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করেন সুয়ারেজ। এরপর গ্রোনিনজেন, আয়াক্স, লিভারপুল হয়ে ২০১৪ সালে বার্সায় নাম লেখান এই তারকা ফুটবলার। কাতালান ক্লাবটির অধ্যায় শেষে অ্যাতলেটিকো মাদ্রিদ, নাশিওনাল, গ্রেমিও হয়ে গত বছর মিয়ামিতে পাড়ি জমান সুয়ারেজ। মেজর লিগ সকারের (এমএলএস) চলমান মৌসুম শেষে ক্লাবটির সঙ্গে চুক্তি শেষ হবে তার।

মিরপুর টেস্ট দেখা যাবে বিনামূল্যে

এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

কালামের সেঞ্চুরিতে রান পাহাড়ে বিসিবি একাদশ

ছোট পর্দায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালের সঙ্গে ইউরোপিয়ান ফুটবলের ম্যাচ

‘সমস্যা মানসিকতায়, অভাব সাহসের’

চমক নিয়ে উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা

জাতীয় ব্যাডমিন্টন শুরু আজ

হকি দলের চ্যাম্পিয়নস ট্রফি মিশন

টার্গেট ৪৩০, শ্রীলঙ্কার নাটকীয় জয়!

বিশ্বকাপে খেলতে বাকুতে কিশোররা