হোম > খেলা

মালয়েশিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট

নারী অনুর্ধ্ব ১৯ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করেছিল বাংলাদেশ। আজ মঙ্গলবার স্বাগতিক মালয়েশিয়াকে ১২০ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় শেষ চার নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

কুয়ালালামপুরে আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৪৯ রান তোলে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। পরে স্বাগতিকদের অলআউট করেছে মাত্র ২৯ রানে। মালয়েশিয়ার ইনিংসে কোনো ক্রিকেটার দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। সর্বোচ্চ ৫ রান করেছেন ওপেনার নুর আলিয়া বিনতি মোহাম্মদ হাহরুন। এ ছাড়া তিন রান করে এসেছে দুজনের ব্যাটে আর ২ রান একজন আর ১ রান করে করেছেন চারজন। মালয়েশিয়ার ব্যাটারদের এমন করুণ অবস্থার মধ্যে ১২ রান অতিরিক্ত দিয়েছে বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশের হয়ে অফ স্পিনার নিশিতা আক্তার নিশি ৩.৫ ওভারে ৩ রান দিয়ে নেন ৫ উইকেট। এ ছাড়া মিডিয়াম পেসার হাবিবা ইসলাম ৫ রানে নিয়েছেন তিন উইকেট।

আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের হয়ে ৪৫ বলে ৪৫ রানের ইনিংস খেলেন জান্নাতুল মাওয়া। এ ছাড়া সাতে নামা সাদিয়া আক্তার ১৯ বলে করেন ৩১ রান। দলীয় ৮৭ রানের মাথায় ৫ উইকেট হারানো বাংলাদেশকে পথ দেখান সাদিয়া ও মাওয়া। ৬ষ্ঠ উইকেট জুটিতে তারা যোগ করেন ৪৪ বলে ৬২ রান।

এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের প্রতিপক্ষ ভারত ও নেপাল। সুপার ফোরের অন্য দল শ্রীলঙ্কা। ১৯ ও ২০ ডিসেম্বর সুপার ফোরের ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল উঠবে ফাইনালে। ফাইনাল ২২ ডিসেম্বর।

১৩ বছর পর জিম্বাবুয়ে সফর নিয়ে আবেগাক্রান্ত আশরাফুল

মুখ ঢেকেও লাল কার্ড নয়, বেলিংহামের ঘটনায় ব্যাখ্যা ফিফার

ব্রাজিলের চোখ নকআউটে, স্কটল্যান্ডের দৃষ্টি ইতিহাসে

কঙ্গোকে হারিয়ে পর্তুগালকে টপকে নকআউটে কলম্বিয়া

গোল্ডেন বুটের দৌড়ে তিন সুপারস্টার

নকআউট পর্বে টিকিটের লড়াইয়ে দ. আফ্রিকা-দ. কোরিয়া

রঙিন রোনালদো, পর্তুগালের গোলোৎসব

‘আমাকে তো অবসরপ্রাপ্তই বানিয়ে ফেলেছিল’

মদ্রিচের ২০০তম ম্যাচে পানামাকে বিদায় করে টিকে রইল ক্রোয়েশিয়া

ঘানার দেয়ালে আটকে গেল ইংল্যান্ড