হোম > খেলা

আর্জেন্টিনার ভারত সফর নিয়ে শঙ্কা

স্পোর্টস ডেস্ক

আর্জেন্টিনার ভারত সফর নিয়ে কয়েকদিন ধরেই আলাপ-আলোচনা চলছে। মূলত প্রীতি ম্যাচ খেলতেই ভারতে আসার কথা আলবিসেলেস্তেদের। তবে সে সফর নিয়ে এখন শঙ্কা দেখা দিয়েছে। নভেম্বরে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, যার দ্বিতীয়টি হওয়ার কথা ভারতে।

ফিফা প্রীতি ম্যাচ খেলতে এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছে আর্জেন্টিনা দল। সেখানে ইতোমধ্যে ভেনেজুয়েলার বিপক্ষে খেলেছে তারা। অপর ম্যাচটি আগামী বুধবার পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা। অবশ্য এই সফর শেষেও খুব একটা বিশ্রামের সুযোগ নেই মেসিদের। যে কারণেই ভারত সফর নিয়ে শঙ্কা।

টিওয়াইসি স্পোর্টসের খবরে বলা হয়েছে, ভারতের ম্যাচটির ভেন্যু পরিবর্তন হতে পারে। ভারত সফরে না আসলে সেই ম্যাচটিও হতে পারে আফ্রিকায়। তখন মরক্কোর বিপক্ষে ম্যাচ খেলতে পারে আর্জেন্টিনা। সর্বশেষ ২০১১ সালে ভারতের মাটিতে খেলেছিল আর্জেন্টিনা।

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি

ক্ষুব্ধ দর্শক, গ্যালারিতে আগুন

মুজারাবানির তোপে চাপে আফগানিস্তান