হোম > খেলা

খুলনার বিজয়ের সেঞ্চুরি, ছুটছে রংপুরের জয়রথ

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

চট্টগ্রামের ছুড়ে দেওয়া ১৮৩ রানের লক্ষ্য শেষ ওভারের নাটকীয়তায় স্পর্শ করেছিল বরিশাল। ওই ম্যাচ জয়ের আত্মবিশ্বাসে আজ মঙ্গলবার রংপুরের বিপক্ষে মাঠে নেমেছিল বরিশাল। তবে রংপুরের বিপক্ষে জয়ের ওই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি ফজলে রাব্বি-কামরুল ইসলাম রাব্বিরা। রংপুরের কাছে হেরেছে ৭ উইকেটের বড় ব্যবধানে। এই জয়ে রংপুর টুর্নামেন্টের ৫ ম্যাচের সবগুলোতেই জয়ের হাসি হাঁসল। অন্যদিকে এনামুল হক বিজয়ের সেঞ্চুরির কল্যাণে গড়া খুলনার রান পাহাড় টপকাতে পারেনি ঢাকা। তারা ম্যাচ হেরেছে ২১ রানে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে আগে ব্যাটিংয়ে নেমে আলাউদ্দিন বাবুর বোলিং তোপে মাত্র ১০৮ রানে গুটিয়ে যায় বরিশাল। রংপুরের আলাউদ্দিন বাবু ৯ রানে নেন চার উইকেট। এ ছাড়া মকিদুল ইসলাম মুগ্ধ ও আব্দুল গাফফার সাকলাইন নেন দুইটি করে উইকেট। বরিশালের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন ইফতিখার আহমেদ ইফতি। জবাবে, চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের ব্যাটিং ঝড়ে ১৩ বল বাকি থাকতে জয় নিশ্চিত করে রংপুর। রিজওয়ান ৪৪ বলে করেন ৫৩ রান। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও বেশি সংহত করল রংপুর।

সকালের অন্য ম্যাচে এনামুল হক বিজয়ের ব্যাটিং ঝড়ে স্কোরবোর্ডে ৩ উইকেটে ১৮০ রানের সংগ্রহ পায় খুলনা। দলটির হয়ে ১০১ রানের ইনিংস খেলেন বিজয়। টুর্নামেন্টের দ্বিতীয় সেঞ্চুরি করা বিজয়ের ইনিংসে ছিল ১০ চার ও ৫ ছক্কা। খুলনার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করেন নুরুল হাসান সোহান।

জবাবে, ঢাকা বিভাগ গড়তে পারেনি কোনো প্রতিদ্বন্দ্বীতা। ৭২ রানে ৪ উইকেট হারিয়ে বসা ঢাকা বিভাগকে টেনে তোলার দায়িত্ব নেন তাইবুর পারভেজ ও মাহিদুল ইসলাম অঙ্কন। তারা দুজনই পেয়েছেন বড় রান। তবে সেটা যথেষ্ট ছিল না জয়ের জন্য। তাইবুর পারভেজ ৬৩ ও মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাটে আসে ৪৩ রান। খুলনার হয়ে জায়েদ উল্লাহ ১৩ রানে নেন তিন উইকেট।

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি

ক্ষুব্ধ দর্শক, গ্যালারিতে আগুন

মুজারাবানির তোপে চাপে আফগানিস্তান