হোম > খেলা

বিস্ফোরক ব্যাটিংয়ে মুনরোর ইতিহাস

স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আরো আগেই। তবে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে এখনও অবাধ বিচরণ কলিন মুনরোর। শুধু অংশ নিয়েই নয়- পারফরম্যান্স দিয়েই বাইশ গজে টিকে আছেন এই কিউই ক্রিকেটার। সেটার প্রমাণ আরো একবার দিলেন মুনরো।

এক মৌসুম পর ক্যারিবিয়ান সুপার লিগে (সিপিএল) প্রত্যাবর্তন হয়েছে মুনরোর। প্রত্যাবর্তনে তার ঠিকানা হয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স। যে দলটির হয়ে ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত টানা খেলেছেন তিনি।

মুনরোর প্রত্যাবর্তনে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়সটকে ১২ রানে হারিয়েছে ত্রিনবাগো। ওয়ার্নার পার্কে মুনরোর বিস্ফোরক সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ২৩১ রান তোলে সফরকারীরা। দলকে বিশাল পুঁজি এনে দেওয়ার পথে ৫৭ বলে ১২০ রান করেন করেন বাঁহাতি ব্যাটার। তার ইনিংসটি সাজানো ছিল ১৪ চার ও ছয়টি ছয়ের সাহায্যে।

ত্রিনবাগোর হয়ে এটা সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। ইতিহাস গড়া ইনিংস খেলার পথে ৪ বছর পর এই সংস্করণে সেঞ্চুরির দেখা পান মুনরো। তার উদযাপনটাও ছিল দেখার মতো।

প্রথমে আকাশের দিকে ব্যাট উড়ানোর পর এক হাতের গ্লাভস খুলে ছুঁড়ে মারেন মুনরো। এরপর মুষ্টিবদ্ধ দুই হাত উঁড়িয়ে ঘুষি মেরে উদযাপন করেন।

জবাব দিতে নেমে ২১৯ রানে থামে সেন্ট কিটসের ইনিংস। তাদের হয়ে কোনো ব্যাটার ফিফটি করতে পারেননি। সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেন জেসন হোল্ডার। হারলেও কোনো ব্যাটারের ফিফটি ছাড়া সিপিএলে সবচেয়ে বড় দলীয় সংগ্রহের রেকর্ড গড়ল সেন্ট কিটস।

টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেপালে যাবে বাংলাদেশ

ম্যাচ না খেলেও সেমিফাইনালে খেলতে পারে বাংলাদেশ!

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি