হোম > খেলা

ম্যাচ চলাকালে মারা গেলেন বরিশালের ফিজিও

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে

খুলনা বিভাগীয় স্টেডিয়ামে খুলনা ও বরিশাল বিভাগের ম্যাচ চলাকালে মারা গেছে বরিশাল দলের ফিজিও হাসান আহমেদ। বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছেন বিসিবির মেডিকেল বিভাগের চেয়ারম্যান মনজুর আলম।

ম্যাচ চলাকালে স্ট্রোক করেন হাসান আহমেদ। পরে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তার মৃত্যুর বিষয়টি জানিয়ে মনজুর আলম বলেন, 'ম্যাচ চলাকালে মৃত্যু অনাকাঙ্ক্ষিত। তিনি আমাদের চুক্তিবদ্ধ ফিজিও। বিসিবির পক্ষ থেকে সকল ধরনের সহিযোগিতা করা হবে।'

ফিজিও হাসান আহমেদ মারা যাওয়ার আগেই শেষ হয়েছে খুলনা ও বরিশালের মধ্যকার ম্যাচ। ফলে এই ম্যাচ বন্ধ করার প্রয়োজন হয়নি। এর আগে এই ম্যাচ চলাকালে হুট করে অসুস্থ হয়ে পড়েন বরিশালের ক্রিকেটার ফজলে মাহমুদ রাব্বি।

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি

ক্ষুদ্ধ দর্শক, গ্যালারিতে আাগুন

মুজারাবানির তোপে চাপে আফগানিস্তান

বাংলাদেশের বিদায়

গোল মিসের প্রথমার্ধে জমাট লড়াই