হোম > খেলা

দাবায় মিনহাজ চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ড্যান্ডি ফাউন্ডেশনের আয়োজনে আরাফাত রহমান কোকো আন্তর্জাতিক ব্লিটজ দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন। ৭ ম্যাচে ৬ পয়েন্ট তুলে টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে চ্যাম্পিয়ন হন তিনি। সমানসংখ্যক পয়েন্ট নিয়ে ফিদেমাস্টার নাইম হক রানারআপ, ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম তৃতীয় ও ক্যান্ডিডেট মাস্টার মো. আবু হানিফ চতুর্থ স্থান লাভ করেন।

এ ছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তরা হলেন ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী, ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, ফিদেমাস্টার শরীফ হোসেন, রায়হান রশিদ মুগ্ধ, আবদুল মান্নান, ক্যান্ডিডেট মাস্টার মনির হোসেন, আহমেদুল কবির চৌধুরী, মোকসেদ খান, নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, ফরহাদুর রহমান সাবাব, নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু, সাফায়েত কিবরিয়া আযান, মাবরুর রাদ, রিয়াদ রহমান, মোহাম্মদ আসাদুজ্জামান ও মোহাম্মদ জয়নাল।

নারায়ণগঞ্জ ক্লাবে অনুষ্ঠিত হওয়া এই দাবা প্রতিযোগিতায় ৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে একজন আন্তর্জাতিক মাস্টার, ছয় ফিদেমাস্টার, দুই নারী ফিদেমাস্টার, তিন ক্যান্ডিডেট মাস্টার ও আন্তর্জাতিক রেটেড খেলোয়াড়সহ ৭২ প্রতিযোগী অংশ নেন।

চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের উড়ন্ত সূচনা

ইসাকের জোড়া গোলে মৌসুমের প্রথম জয় লিভারপুলের

দুই ম্যাচে পরাজয় ঠেকানো পিএসজি এবার হার মানল

এমবাপ্পের পেনাল্টি মিসে হারল রিয়াল

টিভির পর্দায় নারী এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে থাকছে ইউএস ওপেনের রোমাঞ্চ

১৪,৩০০ কোটি আয়ের রেকর্ড বার্সেলোনার

৮ দিনের ব্যবধানে দুই হ্যাটট্রিকের কীর্তি ক্রোকোম্বে!

বয়স জালিয়াতি করে ভারতীয় ক্রিকেটার নিষিদ্ধ

‘পিসিবির জন্য পাকিস্তান এখন হাসির পাত্র’

আর্জেন্টিনায় বিদায়ী ম্যাচ খেলবেন মেসি!