হোম > খেলা

শিলটনকে ছাড়িয়ে ফাবিওর ইতিহাস

স্পোর্টস ডেস্ক

অপেক্ষাটা ছিল কেবলমাত্র সময়ের। আমেরিকা দে কালির বিপক্ষে খেলতে নেমে সে অপেক্ষা ফুরাল ফাবিও’র। ইংল্যান্ডের কিংবদন্তি গোলরক্ষক পিটার শিলটনকে পেছনে ফেলে প্রতিযোগিতামূলক ফুটবলে সর্বাদিক ম্যাচ খেলার রেকর্ড গড়লেন তিনি।

মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাতে সুদামেরিকানোর রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে আমেরিকা দে কালিকে ২-০ গোলে হারিয়েছে ফ্লুমিনেন্স। এটা ছিল প্রতিযোগিতামূলক ফুটবলে ফাবিও’র ১ হাজার ৩৯১তম ম্যাচ।

এর আগে গত ১৭ আগস্ট ব্রাজিলিয়ান সিরি’এতে ফোর্তালেজার বিপক্ষে মাঠে নেমে শিলটনের পাশে বসেন ফাবিও। সেটা ছিল এই ব্রাজিলিয়ান গোলরক্ষকের ১ হাজার ৩৯০তম ম্যাচ। এতোদিন রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন ১৯৬৬ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত খেলা শিলটন।

আগামী ৩০ সেপ্টেম্বর ৪৫ এ পা দেবেন ফাবিও। ইউনিয়াও বান্দেইরেন্তে দিয়ে ১৯৯৭ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করেন তিনি। গত ২৮ বছরে ফ্লুমিনেন্স ছাড়াও অ্যাতলেটিকো প্যারানেন্স, ক্রজিইরো, ভাস্কো দা গামার হয়ে খেলেছেন ফাবিও।

পেশাদার ক্যারিয়ারে ক্রুজিরোর হয়ে সবচেয়ে বেশি ৯৭৬ ম্যাচ খেলেন ফাবিও। ফ্লুমিনেন্সের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ২৩৫ ম্যাচ। ভাস্কোর হয়ে তৃতীয় সর্বোচ্চ ১৫০ ম্যাচে মাঠে নামেন ফাবিও।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা