হোম > খেলা

নারী বিশ্বকাপের সেমিফাইনালের চার দল চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক

আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের চার দল চূড়ান্ত হয়েছে। শেষ ও চতুর্থ দল হিসেবে নিউজিল্যান্ডকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে ভারত। তাদের আগেজায়গা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

নবি মুম্বাইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটে-বলে দুর্দান্ত খেলে শেষ চারে নিশ্চিত করে ভারত। এই জয়ের ফলে সমান তিনটি করে জয় ও পরাজয়ে ভারতের সংগ্রহ দাঁড়িয়েছে ৬ পয়েন্ট। নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা নিজেদের শেষ ম্যাচ জিতলে সমান পয়েন্টে হলেও বেশি জয় পাওয়া দলকে অগ্রাধিকারের ভিত্তিতে ভারতের সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে।

টুর্নামেন্টের শুরুতে দুর্দান্ত সূচনা করেছিল ভারত। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে টানা দুই জয় দিয়ে শুরু করলেও পরের তিন ম্যাচে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে হেরে চাপের মুখে পড়ে দলটি। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ঘুরে দাঁড়িয়ে তারা সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে।

অন্যদিকে, অস্ট্রেলিয়া এখন পর্যন্ত অপরাজিত দল। ছয় ম্যাচে পাঁচ জয় ও এক পরিত্যক্ত ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে তারা। বাংলাদেশকে হারিয়েই তারা প্রথম দল হিসেবে শেষ চারে জায়গা করে নেয়। দক্ষিণ আফ্রিকা ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে। ইংল্যান্ড তৃতীয় দল হিসেবে শেষ চারে উঠেছে।

আসরের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর গৌহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে, আর দ্বিতীয় সেমিফাইনাল ৩০ অক্টোবর নবি মুম্বাইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ নভেম্বর।

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি

ক্ষুব্ধ দর্শক, গ্যালারিতে আগুন

মুজারাবানির তোপে চাপে আফগানিস্তান

বাংলাদেশের বিদায়

গোল মিসের প্রথমার্ধে জমাট লড়াই