হোম > খেলা

ভিনিসিয়াসের বিকল্প খুঁজছে রিয়াল!

স্পোর্টস ডেস্ক

চলমান গ্রীষ্মে সৌদি প্রো লিগের একাধিক ক্লাব থেকে চড়া প্রস্তাব পেয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। তারই জেরে রিয়াল মাদ্রিদকে বেতন বাড়ানোর কথা বলছেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। লস ব্লাঙ্কোসরা তাই ভিনিসিয়াসকে রাখতে চাইছে না। এই ফুটবলারের বিকল্প খুঁজছে জায়ান্টরা। এমনটাই জানিয়েছে গোল ডটকম।

রিয়াল মাদ্রিদের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি আছে ভিনিসিয়াসের। বেশ কয়েকটি স্প্যানিশ গণমাধ্যমের দাবি, সাম্প্রতিক সময়ে কিলিয়ান এমবাপ্পের সমান বেতনের জন্য রিয়ালকে চাপ দিচ্ছেন তিনি। যদিও ভিনিসিয়াসের এই প্রস্তাবে রাজি নয় রিয়াল। বিকল্প হিসেবে আর্লিং হাল্যান্ডকে দলে নিতে চাইছেন মাদ্রিদের ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।

আগামী মৌসুমকে সামনে রেখে ইউরোপের সেরা আক্রমণভাগ তৈরি করতে চান পেরেজ। তারই অংশ হিসেবে ম্যানচেস্টার সিটি থেকে হাল্যান্ড উড়িয়ে আনতে চায় রিয়াল। এদিকে দলবদলের বাজারে শোনা যাচ্ছে, গত মৌসুমটা প্রত্যাশিত না যাওয়ায় হাল্যান্ডও নাকি ম্যানসিটি ছাড়তে চান। সব মিলিয়ে তাই এখনই দুইয়ে দুইয়ে চার মেলাতে চাইছেন ভক্তরা।

সিরিজ বাঁচানোর ম্যাচে আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ

কানাডার ঐতিহাসিক জয়ের ম্যাচে পা ভাঙল ইসমাইল কোনের

ব্রাজিলের জয়ে ফেরা নাকি হাইতির চমক

হাইতির বিপক্ষে ‘নতুন ব্রাজিল’, আনচেলত্তির ছকে বড় বদলের ইঙ্গিত

অস্ট্রিয়ার জন্য নতুন ছক, একাদশে দুই বদলের ইঙ্গিত স্কালোনির

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, নিহত ১

সিরিজে ফিরতে আত্মবিশ্বাসী বাংলাদেশ

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে নকআউটের টিকিট কাটল মেক্সিকো

ছেলের বিশ্বকাপ দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ভোজিনহার মা

ডেভিডের হ্যাটট্রিকে বিধ্বস্ত কাতার