হোম > খেলা

রানের পাহাড় গড়ছে কিউইরা

স্পোর্টস ডেস্ক

মাউন্ট মঙ্গানুইয়ে রান উৎসব করছে নিউজিল্যান্ড। দুই ওপেনার টম লাথাম আর ডেভন কনওয়ে মিলে রীতিমতো রানের বন্যা বইয়ে দিয়েছেন। দুজনের জোড়া সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ছে স্বাগতিকরা। প্রথম দিন শেষে ১ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ৩৩৪ রান তুলে ফেলেছে কিউইরা। তাতে রান চাপায় পড়ে বেশ বেকায়দায় আছে অতিথি ওয়েস্ট ইন্ডিজ।

অধিনায়ক লাথাম অবশ্য ফিরে গেছেন সাজঘরে। তবে ফেরার আগে ২৪৬ বলে ১৫ বাউন্ডারি ও ১ ছক্কায় এনে দিয়েছেন ১৩৭ রানের দারুণ এক ইনিংস। আর কনওয়ে ১৭৮ রানে চমৎকার এক ইনিংস উপহার দিয়ে ছুটে চলেছেন ডাবল সেঞ্চুরির দিকে। তৃতীয় টেস্টের প্রথম দিন শেষে ২৭৯ বলের ইনিংসটি ২৫টি বাউন্ডারির মারে সাজিয়ে রয়ে গেছেন অপরাজিত।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড: ৩৩৪/১, ৯০ ওভার (লাথাম ১৩৭, কনওয়ে ১৭৮*, রোচ ১/৬৩)।

* প্রথম দিন শেষে

৬৬ ম্যাচের সিঙ্গেল লিগের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট

আত্মবিশ্বাসী বাংলাদেশ, কিউইদের প্রত্যাবর্তনের আশা

বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে সিরিজ জয়ে চোখ শামীমের

নিজের ক্লাবকে উন্নতির প্রতিশ্রুতি মেসির

দেশজুড়ে প্রতিভা খোঁজার মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু কাল

বার্নাব্যুতে ‘স্পেশাল ওয়ান’-এর প্রত্যাবর্তন? নীরবতায় রহস্য বাড়ালেন মরিনহো

যেভাবে বাস্তবায়ন হবে নতুন কুঁড়ি স্পোর্টস

শেষ বাঁশির আভাস দিলেন রোনালদো, বিদায় সন্নিকটে

ফিফা কংগ্রেসে ইসরায়েল ইস্যুতে ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনের

নতুন কুঁড়ি স্পোর্টস কী?