হোম > খেলা

ইতিহাস গড়তে যত রেটিং পয়েন্ট পেলেন বুমরাহ

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

২০২৪ সালটা এক কথায় দুর্দান্ত পার করেছেন জাসপ্রিত বুমরাহ। সদ্য শেষ হওয়া বছরে টেস্টে নিয়েছেন ৭১ উইকেট। এবার নতুন বছরের শুরুতে ভারতীয় বোলারদের মধ্যে টেস্টে রেটিং পয়েন্টের রেকর্ড গড়লেন এই ডানহাতি পেসার।

দীর্ঘদিন টেস্টে ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ রেটিংয়ের মালিক ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ২০১৬ সালের ডিসেম্বরে ৯০৪ রেটিং পয়েন্ট পান তিনি। ব্রিজবেন টেস্টে দারুণ পারফরম্যান্স করে অশ্বিনের পাশে বসেন বুমরাহ। মেলবোর্ন টেস্টের পারফরম্যান্সের পর তো তারকা স্পিনারকে ছাড়িয়েই গেলেন। মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ভারত। দল হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জল ছিলেন বুমরাহ। বল হাতে তুলে নেন ৯ উইকেট।

এমন দারুণ পারফরম্যান্সে আরও ৩ পয়েন্ট পেয়েছেন বুমরাহ। সব মিলিয়ে বর্তমানে বুমরাহ’র নামের পাশে শোভা পাচ্ছে ৯৭ রেটিং পয়েন্ট। অতীতে ভারতের আর কোনো বোলার সাদা পোশাকের ক্রিকেটে এতো রেটিং পয়েন্ট পাওয়ার কৃতিত্ব দেখাতে পারেনি।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা