হোম > খেলা

ভারতকে হারিয়ে সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক

প্রথম টি-টোয়েন্টিতে জিতে এগিয়ে গিয়েছিল ভারত। দক্ষিণ আফ্রিকা সিরিজে সমতায় ফিরল ঠিক পরের ম্যাচেই। দাপুটে পারফরম্যান্সে দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্রোটিয়ারা জিতল ৫১ রানে।

নিউ চন্ডীগড়ে ১৯.১ ওভার খেলে ১৬২ রানে গুটিয়ে গেছে ভারত। দলের হয়ে ৬২ রানের দারুণ এক ইনিংস খেলেন তিলক ভার্মা। কুইন্টন ডি ককের ৯০ রানের দুর্বার ইনিংসে ৪ উইকেটে ২১৩ রানের পুঁজি গড়ে প্রোটিয়ারা।

ম্যাচের এক ওভারে সাতটি ওয়াইড দিয়েছেন আর্শদিপ সিং। ওভার শেষ করেছেন সব মিলিয়ে ১৩ বলে। টি-টোয়েন্টিতে আইসিসির পূর্ণ সদস্য দলগুলোর মধ্যে এক ওভারে সবচেয়ে বেশি বল করার অস্বস্তিকর রেকর্ড এটি।

সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা: ২১৩/৪, ২০ ওভার (ডি কক ৯০, ফেরেইরা ৩০*; বরুণ ২/২৯)।

ভারত: ১৬২/১০, ১৯.১ ওভার (তিলক ৬২, জিতেশ ২৭; বার্টমান ৪/২৪)।

ফল: দক্ষিণ আফ্রিকা ৫১ রানে জয়ী।
ম্যাচসেরা: কুইন্টন ডি কক।

বিশ্বকাপে হলুদ কার্ড নিয়মে বড় পরিবর্তন আনল ফিফা

ফাইনাল না জিতেও নারী হকি দলের ইতিহাস

এনরিকের ক্যারিয়ারসেরা ম্যাচ, কোম্পানি-কেইন আশা হারাচ্ছেন না

বিশ্বকাপের প্রস্তুতি সভায় যোগ দেয়নি ইরান

১ লাখ ৬০ হাজার প্রতিযোগি নিয়ে নতুন কুঁড়ি স্পোর্টস

নাহিদ রানা যাবেন পিএসএলে!

বৃষ্টিতে পরিত্যক্ত দ্বিতীয় টি-টোয়েন্টি

বন্দরনগরীতে বৃষ্টি, নির্ধারিত সময়ে খেলা শুরু নিয়ে শঙ্কা

ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে তীব্র প্রতিদ্বন্দ্বিতা, ঝুলে আছে নেইমারের ভাগ্য

এশিয়ান বিচ গেমস কাবাডিতে পদকজয়ী দলকে ফুলেল শুভেচ্ছা