হোম > খেলা

২১ স্বর্ণ জিতে সেরা নৌবাহিনী

জাতীয় অ্যাথলেটিকস

স্পোর্টস রিপোর্টার

নৌবাহিনীর শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হলো ৪৯তম জাতীয় অ্যাথলেটিকস। আজ তৃতীয় ও শেষ দিন মিলে প্রতিযোগিতায় ৯টি জাতীয় রেকর্ড হয়েছে। ২১টি স্বর্ণ, ১৬টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জসহ ৪৭টি পদক জিতে সেরা হয়েছে নৌবাহিনী। ১৭টি স্বর্ণ, ২০টি রৌপ্য ও ২০টি ব্রোঞ্জসহ ৫৭টি পদক জিতে দ্বিতীয় হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। দুটি স্বর্ণ, তিনটি রৌপ্য ও চারটি ব্রোঞ্জসহ ৯টি পদক জিতে তৃতীয় হয়েছে বিকেএসপি। সেরা অ্যাথলেট হয়েছে তামিম হোসেন ও স্বপ্না খাতুন। আর সেরা কোচ ও সংগঠক হয়েছেন মো. আনসার আলী।

প্রতিযোগিতার শেষ দিন ২০০ মিটার স্প্রিন্টে জিতেছেন আব্দুল মোতালেব ও শিরিন আক্তার। মোতালেব ২১.৮৭ সেকেন্ড সময় নেন। আর শিরিন সময় নেন ২৪.৯৩ সেকেন্ড। ৪০০ মিটারে নারী ইভেন্টে ৫৭.১১ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন নৌবাহিনীর নুসরাত জাহান রুনা। ৪০০ পুরুষ ইভেন্টে ৪৭.০৮ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন সেনাবাহিনীর মো. লুসাদ ইসলাম। ৪*৪০০ মিটার রিলে পুরুষ ও মহিলা দুই ইভেন্টেই স্বর্ণ পদক সেনাবাহিনীর।

অন্যদিকে জ্যাভলিন থ্রো (পুরুষ) ইভেন্টে ৬৭.৩৫ মিটার দূরত্ব নিক্ষেপ করে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন নৌবাহিনীর মেহেদী হাসান । এর আগে মো. মনিরুজ্জামানের ২০১৭ সালে ৬৪.০৫ মিটার দূরত্ব অতিক্রম করেন। পোলভল্ট ইভেন্টে ৪.৫২ মিটার উচ্চতা অতিক্রম করে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন সেনাবাহিনীর মো. সৌরভ মিয়া। এর আগে ২০২৫ সালে ৪.৫১ মিটারের রেকর্ডটি তার নিজেরই ছিল।

ট্রিপল জাম্প (মহিলা) ইভেন্ট নতুন জাতীয় রেকর্ড গড়েছেন নৌবাহিনীর সনিয়া আক্তার। তিনি ১২.৭২ মিটার দূরত্ব অতিক্রম করেছেন। এর আগে ২০২৫ সালে ১২.৪৯ মিটার অতিক্রম করেছিলেন সেনাবাহিনীর জান্নাতুল। লংজাম্প ইভেন্টে তামিম হোসেন ৭.৫৫ মিটার দূরত্ব অতিক্রম করে প্রথম হয়েছেন। আর ৬.২৫ মিটার দূরত্ব অতিক্রম করে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি করেছেন স্বপ্না খাতুন। সেনাবাহিনীর কোচ আনসার অধীনে পাঁচ অ্যাথলেট নতুন জাতীয় রেকর্ড গড়েছেন।

উইজডেনের অপ্রত্যাশিত টেস্ট জয়ের তালিকায় বাংলাদেশের তিন

সিরিজ জিততে মাঠে নামবে বাংলাদেশ, আত্মবিশ্বাসী শরিফুল

সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট জয় ভারতের

‘ম্যাকগ্রার মতোই বল করেছে হাসান’

অস্ট্রেলিয়াকে হারানোই সিমন্সের টেস্ট কোচিং ক্যারিয়ারের সেরা জয়

র‍্যাংকিংয়ে বাংলাদেশের জয়জয়কার, শান্ত-মিরাজ-হাসানের বড় লাফ

অবশেষে বার্সেলোনার নীল-লাল জার্সিতে রদ্রি

ম্যাকাইয়ে ফুরফুরে বাংলাদেশ, লক্ষ্য এবার সিরিজ জয়

লাইভ টিভিতে মাঞ্জরেকার-কার্তিকের তর্ক, কথার লড়াইয়ে ছড়াল অস্বস্তি

ইনফান্তিনোর সিদ্ধান্তকে ‘আত্মঘাতী’ বললেন প্রিমিয়ার লিগ প্রধান