হোম > খেলা

বিসিবির টাইপিংয়ে ভুল!

স্পোর্টস রিপোর্টার

প্রথম বিভাগ ক্রিকেট লিগে বসুন্ধরা রাইডার্সের নাম বদলে করা হয়েছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। তবে প্রথম বিভাগ ক্রিকেট লিগে প্রথম দুই রাউন্ডের সূচিতে লেখা হয়েছে ক্লাবটির নাম লেখা হয়েছে ধানমন্ডি ক্রিকেট ক্লাব।

ইতোমধ্যে তৃতীয় বিভাগ লিগে একই নামে ক্লাব থাকায় কীভাবে অন্য ক্লাবকে এই নাম ব্যবহারের অনুমতি দেওয়া হলো, তা নিয়ে উঠেছিল প্রশ্ন। পরবর্তী সময়ে সিসিডিএমের এক কর্মকর্তা জানান, টাইপিং ভুল হয়েছে। সে কারণে ক্লাবটির নাম ধানমন্ডি ক্রিকেট ক্লাব হয়েছে। পরবর্তী সময়ে সূচি প্রকাশের সময় ভুল সংশোধন করা হবে বলে জানান তিনি।

তবে ধানমন্ডি স্পোর্টস ক্লাব নামেও একটি ক্লাব আছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। ক্লাবটির নতুন নামেও তৈরি হয় সাংঘর্ষিকতা। তবে তিনি জানান, প্রিমিয়ার লিগে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের নামও পরিবর্তন করা হয়েছে। সে কারণে দুই ক্লাবের নামের মধ্যে কোনো সাংঘর্ষিকতা থাকছে না।

উল্লেখ্য, প্রিমিয়ার লিগে ধানমন্ডি স্পোর্টস ক্লাব নামে থাকা দলটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে বসুন্ধরা স্ট্রাইকার্স।

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি

ক্ষুব্ধ দর্শক, গ্যালারিতে আগুন

মুজারাবানির তোপে চাপে আফগানিস্তান