হোম > খেলা

ওয়ানডের ক্ষত টি-টোয়েন্টি দিয়ে ভুলল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

ওয়ানডে সিরিজ হারের পর বেশ সমালোচনার মুখে পড়েছিল বাংলাদেশ। সমালোচনার তীরে বিদ্ধ লাল-সবুজের প্রতিনিধিরা টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছিল বেশ চাপে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়িয়েছে। এক ম্যাচ হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবারের মতো তাদের মাঠে হারালো লিটন দাসের দল। কিংসটাউনে উইন্ডিজদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয় ২৭ রানে।

টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ছিল যাচ্ছেতাই। দলীয় ৫২ রানে পাঁচ উইকেট হারিয়ে বসে। ব্যাটিংয়ে খাদের কিনারায় থাকা দলকে টেনে তোলেন শামীম পাটোয়ারী। দলের বিপদে হাল ধরা শামীম ১৭ বলে করেন ৩৫ রান। মূলত তার ওই ইনিংসে ভর করে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১২৯ রান। ওয়েস্ট ইন্ডিজের ২৫ রানে দুই উইকেট নেন গুদাকেশ মোতি।

টি-টোয়েন্টি সংস্করণে এত অল্প সংগ্রহে জয়ের স্বপ্ন দেখা বড় কঠিন। তুমুল কঠিন এই কাজটাই সঠিকভাবে করেছে লাল-সবুজের বোলাররা।

বল হাতে স্বাগতিক ব্যাটারদের দমিয়ে রাখেন তাসকিন আহমেদ, শেখ মাহেদি ও রিশাদ হোসেন। রোস্টন চেজ ৩৪ বলে ৩২ ও আকিল হোসেইন ৩১ বলে ৩১ রান করে উইন্ডিজদের জয়ের আশা জাগিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত আর জয়টা পাওয়া হয়নি তাদের।

বাংলাদেশের হয়ে দারুণ বোলিং করেন শেখ মাহেদি, তাসকিন আর রিশাদ। লেগস্পিনার রিশাদ ১২ রানে ২টি, তাসকিন ১৬ রানে তিনটি ও মাহেদি ২০ রানে নেন দুই উইকেট। তাদের দারুণ বোলিংয়ে উইন্ডিজ গুটিয়ে যায় মাত্র ১০২ রানে।

এই জয়ে প্রায় ছয় বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেল লাল-সবুজের প্রতিনিধিরা। সবশেষ ২০১৮ সালে উইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতেছিল বাংলাদেশ। আর সব মিলিয়ে ২০২২ সালের পর দেশের বাইরে প্রথম কোনো টি-টোয়েন্টি সিরিজ জিতল লিটন দাসের দল।

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি

ক্ষুব্ধ দর্শক, গ্যালারিতে আগুন

মুজারাবানির তোপে চাপে আফগানিস্তান