হোম > খেলা

অবসরের ঘোষণা রাসেলের

স্পোর্টস ডেস্ক

অবসরের ঘোষণা দিয়েছেন আন্দ্রে রাসেল। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি শেষে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়বেন ওয়েস্ট ইন্ডিজের এই তারকা অলরাউন্ডার। এমনটাই জানিয়েছে ইএসপিএস ক্রিকইনফো।

২০১০ সালের নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেন রাসেল। সেটাই ছিল তার ক্যারিয়ারের একমাত্র টেস্ট। এরপর দেশের হয়ে খেলেছেন ৮৪ টি-টোয়েন্টি ও ৫৬টি ওয়ানডে। ক্যারিবিয়ানদের ২০১২ ও ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য তিনি। জাতীয় দলের চেয়ে ফ্রাঞ্চাইজি ক্রিকেটকেই বেশি প্রাধান্য দিয়ে এসেছেন রাসেল। তাই দেড় দশক আগে অভিষেক হলেও জাতীয় দলে তার ক্যারিয়ারটা সেভাবে আগায়নি। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে সেভাবে নিয়মিত হতে পারেননি রাসেল।

২০১৯ সাল ওয়ানডে থেকে অবসর নেন রাসেল। গত কয়েক বছর ধরে কেবল টি-টোয়েন্টি খেলে আসছিলেন। ৮৫ টি-টোয়েন্টির ৭৩ ইনিংসে ব্যাট হাতে তার সংগ্রহ এক হাজার ৭৮ রান। স্ট্রাইকরেট ১৬৩.০৮। বল হাতে নিয়ে ৬৩ উইকেট।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য রাসেলকে ফিরিয়ে ১৬ সদস্যেল দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের নির্বাচকরা। প্রথমবারের মতো এই সংস্করণে ডাক পেয়েছেন জেডাইয়া ব্লেডস ও জুয়েল অ্যান্ড্রু।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগামী ২১ জুলাই মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া। বাকি ম্যাচগুলো হবে ২৩, ২৬, ২৭ ও ২৯ জুলাই।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজ দল: শাই হোপ (অধিনায়ক), জুয়েল অ্যান্ড্রু. জেদিয়া ব্লেডস, রোস্টন চেজ, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেইন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুডাকেশ মোটি, রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, শেরফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা