হোম > খেলা

মালয়েশিয়ার টুর্নামেন্টে মেন্টর তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক

প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে মালয়েশিয়া। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টটিতে মেন্টর হিসেবে কাজ করবেন বাংলাদেশের তামিম ইকবাল। মালয়েশিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

টি-টোয়েন্টি টুর্নামেন্টটির ব্যবস্থাপনা, পরিচালনা, সম্প্রচার এবং বিপণনের দায়িত্বে থাকবে আইপিজি গ্রুপ। বর্তমানে প্রতিষ্ঠানটি লঙ্কা প্রিমিয়ার লিগের ব্যবস্থাপনায় আছে। মালয়েশিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছেন ২০২৬ সালের ৭ জুন থেকে ২৭ জুন পর্যন্ত কুয়ালালামপুরে এই টুর্নামেন্ট আয়োজিত হবে।

প্রথম আসরেই লিগে অংশ নেবে পাঁচটি দল, যেখানে স্থানীয় ক্রিকেটারদের পাশাপাশি খেলবেন দক্ষিণ এশিয়া ও অন্যান্য অঞ্চলের আন্তর্জাতিক তারকারা। লিগের দলগুলোর নাম, খেলোয়াড় ড্রাফট, তারকা সাইনিং ও ম্যাচ সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য আগামী কয়েক সপ্তাহের মধ্যেই প্রকাশ করা হবে।

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি

ক্ষুব্ধ দর্শক, গ্যালারিতে আগুন

মুজারাবানির তোপে চাপে আফগানিস্তান