হোম > খেলা

কোয়ার্টার ফাইনালে জুমার-অহিদুল এবং মাসুদ-রবিন জুটি

বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ

স্পোর্টস রিপোর্টার

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জের এককে হতশার গল্প রচনা করেছে স্বাগতিক শাটলাররা। তবে আজ দ্বৈতে ও মিশ্র দ্বৈতে দারুণ নৈপুণ্য দেখালেন তারা। প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশের আল আমিন জুমার-মোয়াজ্জেম হোসেন অহিদুল এবং মাসুদ আহমেদ-সাদাকাত রবিন জুটি। প্রি-কোয়ার্টারে দুর্দান্ত পারফরম্যান্স করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন তারা।

ভারতের প্রতিযোগী ডেভার্ট মান- সৌরভ নাইনকে ২১-১৯, ১৭-২১ ও ২১-১৪ পয়েন্টের ব্যবধানে হারান জুমার-অহিদুল। মাসুদ-রবিন জুটির প্রতিপক্ষ ছিল মালয়েশিয়ার লিউ ওয়েন জি- জিয়া লি তান। প্রথম সেট হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়ান মাসুদ-রবিন। মালয়েশিয়ান জুটির কাছে প্রথম সেট ২১-১৪ পয়েন্টের ব্যবধানে হারেন। পরের দুই সেট ১৪-২১ ও ১৭-২১ পয়েন্টে জেতেন মাসুদ-রবিন জুটি।

আগামীকাল শুক্রবার, ১৯ ডিসেম্বর কোয়ার্টার ফাইনালে নামবেন তারা। পল্টনস্থ শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে আন্তর্জাতিক এই ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে পুরুষ দ্বৈতে মোস্তাফিজুর রহমান লিপটন-রাফিউল রাইদ জুটি ভিয়েতনামের বুই দ্যান- নুয়েন ডাকের কাছে ২১-১৭ ও ২১-১৭ পয়েন্ট ব্যবধানে হেরে যায়। জিততে পারেননি রাহাতুন নাঈম-মিজানুর রহমান জুটিও। ভারতের স্বস্তিক মাথারাসান- গোকুল জুটির কাছে ২৬-২৪, ১৫-২১ ও ২১-১৭ পয়েন্টের ব্যবধান হেরে যান তারা।

নারী দ্বৈতে গ্রেট ব্রিটেনের চো ওয়াই লাম- থালিয়া লিন সির কাছে বাংলাদেশের ডালিয়া-মাথিনা জুটি ২১-১১ ও ২১-১৩ পয়েন্টের ব্যবধান পরাজিত হয়। এছাড়া বাংলাদেশের রেশমা-বৃষ্টি জুটিও জিততে পারেননি। ভারতের ন্যান্সি-সুনাইন মালিকের কাছে ২১-১৯, ১৭-২১ ও ২১-১৪ পয়েন্টে পরাজিত হন। মিশ্র দ্বৈতে বাংলাদেশের সিফাত উল্লাহ-বৃষ্টি খাতুন জুটি ভারতের মাইকেল-ফারজা নাজরিন জুটির কাছে ২১-১৩, ২১-২৩ ও ২১-১৭ পয়েন্টের ব্যবধানে পরাজিত হন।

হালান্ডকে ঘিরে সিটি-বার্সা আলোচনার গুঞ্জন

পোল ভল্টের ‘রেকর্ডম্যান’ ডুপ্লান্টিস

ট্রাম্পের সতর্কবার্তা, ইরানের কঠোর হুঁশিয়ারি

পাকিস্তানের কাছে বিধ্বস্ত এবার মিরাজরা

মোহামেডানে হোঁচট, জয় পেল রহমতগঞ্জের

মিরাজের উপস্থিত বুদ্ধিতে থমকে যায় পাকিস্তান

কাঁধে চোট, হাসপাতালে তালাত

বজ্রপাতের পর বৃষ্টি শুরু, বাংলাদেশ-পাকিস্তানের খেলা বন্ধ

সিরিজ জিততে বাংলাদেশের দরকার ২৭৫

বিতর্কিত রান আউটে আলোচনা-সমালোচনায় মিরাজ