হোম > খেলা

হামজা চৌধুরীর সঙ্গে বাফুফে সভাপতির সাক্ষাৎ

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ জাতীয় দলের হয়ে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন হামজা চৌধুরী। এর আগে হামজার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি তাবিথ আওয়াল।

বুধবার রাতে ইংল্যান্ডের লেস্টারে হামজা চৌধুরীর বাবা-মায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল ও কার্যনির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ। এরপর কিং পাওয়ার স্টেডিয়ামে হামজার পরিবারের সঙ্গে বসে লেস্টার সিটি বনাম ক্রিস্টাল প্যালেস ম্যাচ উপভোগ করেন তারা।

ম্যাচ শেষে বাংলাদেশ বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরীর সঙ্গে নৈশভোজে অংশ নেন বাফুফে সভাপতি। এ সময় বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলার ও লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর প্রতি তার গভীর আগ্রহের কথা জানান হামজা।

সব ঠিক থাকলে মার্চে ভারতের বিপক্ষে লাল-সবুজ জার্সিতে অভিষেক হবে এই তারকা ফুটবলারের। হামজার জাতীয় দলের খেলা নিশ্চিত হওয়ায় দেশের ফুটবলের ব্র্যান্ডভ্যালু বাড়তে শুরু করেছে। তাই ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার বাংলাদেশে এলে তাকে জমকালো আয়োজনে বরণ করতে চায় ফেডারেশন। জাতীয় দলের হয়ে হামজা ম্যাচ খেলতে নামলেই ইতিহাস তৈরি হবে। তিনিই হবেন বিশ্বের শীর্ষ পাঁচ লিগের একটায় খেলা প্রথম বাংলাদেশি ফুটবলার।

গাকপো-ব্রোবের জোড়ায় নেদারল্যান্ডসের বড় জয়

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের রেকর্ড

নক-আউটে মেক্সিকো-যুক্তরাষ্ট্র, হাইতি-তুরস্কের বিদায়

রেকর্ডধারী সুকুরের ধারেকাছেও নেই গালারজার দ্রুততম গোল

খেলাধুলার সঙ্গে লেখাপড়া-সংস্কৃতি চর্চাতেও পারদর্শী হতে হবে : প্রধানমন্ত্রী

৬৫ হাজারের বেশি স্কুলের অংশগ্রহণে শেষ হলো প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্ট : মাহদী আমিন

মেসির ফাউল নিয়ে ফিফার কাছে আলজেরিয়ার অভিযোগ

অস্ট্রিয়া ম্যাচে নেই মন্তিয়েল, দুশ্চিন্তায় স্কালোনি

গ্রুপসেরা হওয়ার লক্ষ্য আনচেলত্তির

ঘুরে দাঁড়াতে মরিয়া কুরাসাও, সামনে ইকুয়েডর