হোম > খেলা

মেসিকে পেছনে ফেলে রোনালদোর পাশে বসার অপেক্ষায় রাফিনহা

স্পোর্টস ডেস্ক

ফর্মের তুঙ্গে আছেন রাফিনহা। মাঠে নামলে গোল করতে হবে, চলমান মৌসুমে এটাকে যেন নিয়মে পরিণত করেছেন এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। তাতেই লিওনেল মেসির একটি রেকর্ড ভেঙেছেন তিনি। সেই সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর পাশে বসার অপেক্ষায় আছেন রাফিনহা।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। অলিম্পিক লুইস স্টেডিয়ামে দলের ড্রয়ের দিনে জালের দেখা পাননি রাফিনহা। এরপরও আলোচনায় আক্রমণভাগের এই ফুটবলার।

মার্কাস থুরাম ও ডেঞ্জেল ডামফ্রিসের কল্যাণে ম্যাচের ২১ মিনিটের মধ্যে দুইবার এগিয়ে যায় ইন্টার। ৩ মিনিট পর স্বাগতিকদের হয়ে ব্যবধান কমান লামিনে ইয়ামাল। ৩৮ মিনিটে বার্সাকে ম্যাচে ফেরান ফেররান তোরেস। ছয় গজ বক্সে রাফিনহার হেড পাস পেয়ে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ ফরওয়ার্ড।

এ নিয়ে চ্যাম্পিয়নস লিগের চলমান আসরে ১২ গোলের পাশাপাশি আটটি অ্যাসিস্ট করলেন রাফিনহা। অর্থ্যাৎ ইউরোপ সেরার আসরে এবার মোট ২০ গোলে সহায়তা করলেন তিনি। তাতেই বার্সার খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোলে সহায়তার করার রেকর্ড গড়লেন রাফিনহা। আগের রেকর্ডটি ছিল মেসির দখলে। ২০১১-১২ মৌসুমে কাতালানদের জার্সিতে চ্যাম্পিয়নস লিগে ১৯ গোলে সহায়তা করেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক। যেখানে ১৪ গোলের বিপরীতে অ্যাসিস্ট ছিল পাঁচটি।

সব মিলিয়ে চ্যাম্পিয়নস লিগের এক আসরে সর্বোচ্চ গোলে অবদান রাখার রেকর্ডটি রোনালদোর দখলে। রিয়াল মাদ্রিদের হয়ে ২০১৩-১৪ মৌসুমে ২১ গোলে অবদান রাখেন পর্তুগিজ সুপারস্টার। তাই আর মাত্র একটি গোল কিংবা অ্যাসিস্ট করতে পারলেই রোনালদোর পাশে বসবেন রাফিনহা।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা