হোম > খেলা

মেন্ডিসের মতো ভয়ডরহীন ব্যাটিংয়ের পরামর্শ মুশতাকের

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশের দেওয়া ১৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই তাণ্ডব চালান পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। উদ্বোধনী জুটিতে ৪.৪ ওভারে ৭৮ রান তোলেন তারা। ১৬ বলে ৪২ রান করে নিশাঙ্কা ফিরে গেলেও আরেকপ্রান্তে টিকে থেকে ঝড় অব্যাহত রাখেন মেন্ডিস। শেষ পর্যন্ত ৫১ বলে ৫ চার ও ৩ ছয়ের সাহায্যে ৭৩ রানের ইনিংস খেলেন এই ওপেনার। দল জেতানোর জন্য বাংলাদেশের ব্যাটারদের কাছ থেকেও এমন ভয়ডরহীন ব্যাটিং দেখতে চান স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।

প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটে হারের পর কাঠগড়ায় উঠেছে বাংলাদেশের ব্যাটারদের সাবধানী ব্যাটিং। নিশাঙ্কা-মেন্ডিসরা দেখিয়েছে, এই সংস্করণে বাংলাদেশের ব্যাটাররা কতটা পিছিয়ে। টি-টোয়েন্টি মানেই যে মারো নয়ত মরো- এই পাঠটা এখনও রপ্ত করতে পারেনি বাংলাদেশ। তাই ব্যাটিংয়ে মনোভাব পরিবর্তনের বার্তা দিয়েছেন মুশতাক।

মুশতাক বলেন, ‘আমরা ভালো শুরু পেয়েও তা ধরে রাখতে পারিনি। ওদের কুশল মেন্ডিস ব্যাটিংয়ে যেটা করে যাচ্ছে আমাদের ব্যাটসম্যানদেরও সেটা করতে হবে। ৩০-৪০ রান করে আউট না হয়ে আরও বড় ইনিংস খেলতে হবে। ব্যাটসম্যান হিসেবে আপনি যখন ক্রিজে আসবেন তখন আপনাকে সুযোগ কাজে লাগাতে হবে। ইনিংস বড় করতে হবে। আপনি যদি ৩০ রান করে ক্রিজে টিকে থাকেন তাহলে সেটাকে ৭০ বা ৮০ রানে নিয়ে যেতে হবে। আপনি তখনই খেলাট শেষ করে আসতে পারবেন যখন দলীয় পুঁজি ১৭- বা ১৮০ হবে।’

শেষটা জয়ে রাঙাল ফর্টিস

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার ডাগআউটে থাকছেন মাস্টারমাইন্ড স্কালোনি

ফিফা সভাপতি পদে পুনর্নির্বাচনে এএফসির সমর্থন পেলেন ইনফান্তিনো

অলিম্পিক-কমনওয়েলথ-এশিয়ান গেমসে লক্ষ্য এখন পদক জয়: ক্রীড়া প্রতিমন্ত্রী

সালাহ ম্যাজিকে ট্রাবজোনস্পোরের জয়

রাওয়ালপিন্ডিতে রেকর্ডের অবিশ্বাস্য রাত!

অবসরে ‘অলস’ সময় কাটাতে চান নেইমার

প্রথম দুই ম্যাচে জিতেও সিরিজ হাতছাড়া যুবাদের

মিলানকে উড়িয়ে দিল বোর্নমাউথ

ক্রাইস্টচার্চে ইতিহাস গড়লেন অভিষেক শর্মা