হোম > খেলা

আত্মতৃপ্তিতে ভুগছেন না শামীম

স্পোর্টস রিপোর্টার

দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৮৩ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। ৫০ বলে ৭৬ রান করে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে লিটন দাসের হাতে। ম্যাচসেরা লিটনকে যোগ্য সঙ্গ দেন শামীম পাটোয়ারীর অবদানও কোনো অংশে কম নয়। ঝড়ো ব্যাটিংয়ের পর ফিল্ডিংয়েও ছিলেন দুর্দান্ত। ম্যাচশেষে জানান, এমন পারফরম্যান্সের পর তিনি আত্মতৃপ্তিতে ভুগছেন না।

২৭ বলে ৫ চার ও ২ ছয়ে ৪৮ রান করেন শামীম। তার ব্যাটিং ঝড়ে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ পায় ১৭৭ রানের বড় সংগ্রহ। ব্যাটিংয়ের পর ফিল্ডিংয়েও ছিলেন নজরকাড়া। দ্বিতীয় ওভারে দারুণ এক থ্রোতে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে থাকা লঙ্কান ওপেনার কুশল মেন্ডিসকে আউট করেন শামীম। এরপর শরিফুল ইসলামের করা ইনিংসের পঞ্চম ওভারের প্রথম বলে আভিষ্কা ফার্নান্দোর ক্যাচ লুফে নেন। ম্যাচটিতে ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়ালেও মাটিতেই পা রাখছেন শামিম।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শামীম বলেন, ‘জয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমরা এখন সিরিজে সমতায় ফিরেছি। ফিল্ডিংয়ে রান আউট অনেক গুরুত্বপূর্ণ ছিল। এসব তো আমাদের প্রতিদিনের কাজ। এতে খুশি হওয়ার কিছু নেই।’

নিজের ব্যাটিং নিয়ে শামীমের ভাষ্য ছিল, ‘আমি যখনই ব্যাটিংয়ে যাই, পরিকল্পনা থাকে যেন ইতিবাচক থাকতে পারি। যে কারোরই ঝুঁকি নিতে হবে। তাই আমি নিজ দায়িত্বে ঝুঁকিটা নিয়ে ফেলি। আমি সব সময় ইতিবাচক থাকার চেষ্টা করি। টি-টোয়েন্টি খেলাটাই আসলে এমন। যত বেশি ইতিবাচক থাকা যায় তত বেশি ভালো।’

ডাম্বুলায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজে ১-১ সমতায় ফিরেছে বাংলাদেশ। আগামী পরশু সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে দুই দল। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের ওই ম্যাচেই নির্ধারিত হবে সিরিজের ভাগ্য।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা