হোম > খেলা

সোয়াটেক-সাবালেঙ্কা কোয়ার্টারে, জোকোভিচ চতুর্থ রাউন্ডে

ফরাসি ওপেন

স্পোর্টস ডেস্ক

ইগা সোয়াটেকের উল্লাস, ছবি : এক্স

ফরাসি ওপেনে দুর্দান্ত খেলে যাচ্ছেন নোভাক জোকোভিচ। টানা জয়ের ধারা অব্যাহত রেখে সার্বিয়ান এ তারকা কেটেছেন টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডের টিকিট। প্রথম দুই রাউন্ডের মতো রোববার তৃতীয় রাউন্ডেও সরাসরি সেটে জয় তুলে নিয়েছেন সাবেক এ নাম্বার ওয়ান তারকা। ফিলিপ মিসোলিককে পাত্তাই দেননি জোকোভিচ। অস্ট্রিয়ান প্রতিপক্ষকে ৬-৩, ৬-৪ ও ৬-২ গেমে হারিয়েছেন রেকর্ড ২৪ গ্র্যান্ড স্ল্যাম জয়ী।


কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে সুপারস্টার জোকোভিচ লড়বেন ব্রিটিশ তারকা ক্যামেরন নরির বিপক্ষে। পুরুষদের এককের অন্য ম্যাচে জয়ের দেখা পেয়েছেন টমি পল। অস্ট্রেলিয়ান প্রতিপক্ষ অ্যালেক্সেই পপিরিনকে ৬-৩, ৬-৩ ও ৬-৩ গেমে উড়িয়ে চতুর্থ রাউন্ডে নিজের নাম লিখেছেন মার্কিন খেলোয়াড় পল।

অন্যদিকে নারীদের এককে দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন ইগা সোয়াটেক। দাপুটে পারফরম্যান্সে পৌঁছে গেছেন কোয়ার্টার ফাইনালে। পোল্যান্ডের এ তারকা ধরাশায়ী করেছেন কাজাকিস্তানের এলেনা রাইবাকিনাকে। প্রথমে সেটে ১-৬ গেমে হেরে গেলেও পরে ঘুরে দাঁড়ান সোয়াটেক। পরের দুই সেট টানা ৬-৩ ও ৭-৫ গেমে শেষ আটে নিজের নাম লেখেন গত তিনবারের এ ফরাসি ওপেন জয়ী।


মেয়েদের অন্য ম্যাচে ইতালির জেসমিন পাওলিকে ৪-৬, ৭-৬ (৮-৬) ও ৬-১ গেমে হারিয়ে কোয়ার্টারে পৌঁছে গেছেন ইউক্রেনের এলিনা সোভিতোলিনা। আর চীনের কুইনওয়েন ঝেং ৭-৬ (৭-৫), ১-৬ ও ৬-৩ গেমে হতাশ করেছেন রাশিয়ান খেলোয়াড় লিউডমিলা স্যামসোনোভাকে। এ জয়ে শেষ আটে ঝেংও সঙ্গী হয়েছেন সোভিতোলিনার।


বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম আসরের শেষ আটে নাম লিখেছেন আরিনা সাবালেঙ্কা। বেলারুশের এ তারকা সরাসরি সেটে ৭-৫ ও ৬-৩ গেমে জেতেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ আমান্ডা অ্যানিসিমোভা।

ইরানের বিপ্লব-পূর্ব পতাকা নিষিদ্ধ হচ্ছে বিশ্বকাপে

জন্মদিনে সোয়াটেকের বিদায়, কোয়ার্টারে কোস্তিয়ুক

ভিসা জটিলতায় বিশ্বকাপ যাত্রা পিছিয়ে গেল দক্ষিণ আফ্রিকার

১০ নম্বর জার্সিতে বিশ্বকাপ মাতাবেন নেইমার

বাংলাদেশের মেয়েদের টানা দ্বিতীয় হার

ভারতের কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ

প্রথমার্ধে এক গোলে পিছিয়ে বাংলাদেশ

ধামরাইয়ে অন্ধদের হাডুডু খেলা, চ্যাম্পিয়ন ঢাকা অন্ধ একাদশ

সান মারিনোর পথে বাংলাদেশ দল, প্রীতি ম্যাচের প্রস্তুতি শুরু

দক্ষিণ এশীয় উশু ফেডারেশনের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশের দিলু