হোম > খেলা

জয়ার ঘূর্ণিজাদুতে কুপোকাত খুলনা, ফাইনালে চট্টগ্রাম

বিসিবি নারী অনুর্ধ ১৮ টি-টোয়েন্টি টুর্নামেন্ট

স্পোর্টস রিপোর্টার

উত্তেজনাপূর্ণ সেমিফাইনালে স্বাগতিক খুলনাকে ৩ উইকেটে হারিয়ে বিসিবি নারী অনুর্ধ ১৮ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ওঠলো চট্টগ্রাম বিভাগ। বৃহস্পতিবার (২৯ মে) চুড়ান্ত শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ রাজশাহী।

মঙ্গলবার (২৭) বিকেলে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে খুলনা। কিন্তু চট্টগ্রামের ক্যাপ্টেন জয়ার ঘূর্নিতে ৬ ওভার না যেতেই ৩২ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। তবে শেষদিকে খাদিজার ৪৫ বলে ২৩ রানে ভর করে শেষ পর্যন্ত ৭ উইকেটে ৭৬ রান করে স্বাগতিক দল।

চট্টগ্রাম দলের বাঁহাতি স্পিনার মেহেরুন্নেসা জয়া ৪ ওভার বল করে ৩ টি মেডেনসহ মাত্র ৪ রানের বিনিময়ে নেন ৪ টি মূল্যবান উইকেট।

জবাবে প্রথম ১০ ওভারে ৩০ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলে চট্টগ্রাম। খুলনার নিরীদের দারুণ ফিল্ডিংয়ে ম্যাচ শেষ দিকে বেশ জমে ওঠে। নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও অবশেষে ১৯ তম ওভারে গিয়ে ৩ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে চট্টগ্রাম। চট্টগ্রামের ক্যাপ্টেন জয়া প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।

অন্যদিকে সকালে প্রথম সেমিফাইনালে রাজশাহী বিভাগ ৫৪ রানে ঢাকাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। শিরোপার জন্য ফাইনালে লড়বে চট্টগ্রাম-রাজশাহী।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল