হোম > খেলা

দুই মৌসুম পর পারটেক্সের অবনমন

স্পোর্টস রিপোর্টার

ব্রাদার্স ইউনিয়ন নাকি পারটেক্স- কারা থাকবে ঢাকা প্রিমিয়ার লিগে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আজ মিরপুরে মাঠে নেমেছিল দুই দল। শেষ পর্যন্ত এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ হেরে প্রথম বিভাগে নেমে গেছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। মিরপুরে ব্রাদার্সের ছুঁড়ে দেওয়া ২৯৫ রানের লক্ষ্যে পারটেক্সের ইনিংস থামে ১৮১ রানে। তাতে ১১৩ রানের বিশাল ব্যবধানে হেরে দুই মৌসুম পর প্রথম বিভাগে নেমে গেল পারটেক্স স্পোর্টিং ক্লাব। আগামী মৌসুমে দলটি ফের প্রথম বিভাগে নামল। এর আগে প্রথম বিভাগে নেমে গেছে শাইনপুকুর।

মিরপুরে আগে ব্যাটিংয়ে নেমে মাহফিজুল ইসলাম রবিনের ৯৮ ও অধিনায়ক মাইশুকুর রহমানের ৫০ রানে ভর করে ২৯৪ রানের সংগ্রহ পায় ব্রাদার্স ইউনিয়ন। জবাবে, ব্রাদার্সের দুই বোলার রাকিবুল আতিক ও অলক কাপালির বোলিং তোপে পারটেক্স থামে ১৮১ রানে। দুজনে তিনটি করে উইকেট শিকার করেছেন। পারটেক্সের হয়ে সর্বোচ্চ ৮৫ রান করেন ওপেনার আদিল বিন সিদ্দিকী। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেন আহরার আমিন। পারটেক্সের হয়ে বোলিংয়ে আলাউদ্দিন বাবু ও ইয়াসিন মুনতাসির দুইটি করে উইকেট নেন।

ডিপিএলের আগামী মৌসুমে পারটেক্স ও শাইনপুকুরের স্থলাভিষিক্ত হবে ঢাকা লিওপার্ডস ও সিটি ক্লাব। প্রথম বিভাগের চ্যাম্পিয়ন হিসেবে খেলবে ডিপিএলে খেলবে সিটি ক্লাব আর রানার্স আপ হিসেবে প্রিমিয়ার লিগে ফিরবে ঢাকা লিওপার্ডস।

টিভির পর্দায় নারী এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে থাকছে ইউএস ওপেনের রোমাঞ্চ

১৪,৩০০ কোটি আয়ের রেকর্ড বার্সেলোনার

৮ দিনের ব্যবধানে দুই হ্যাটট্রিকের কীর্তি ক্রোকোম্বে!

বয়স জালিয়াতি করে ভারতীয় ক্রিকেটার নিষিদ্ধ

‘পিসিবির জন্য পাকিস্তান এখন হাসির পাত্র’

আর্জেন্টিনায় বিদায়ী ম্যাচ খেলবেন মেসি!

চীনের বিপক্ষে জিততে পারল না বাংলাদেশ

অধিকার ও কল্যাণের প্রশ্নে কোনো ছাড় দিইনি : মিঠুন

১০ সেপ্টেম্বর থেকে ক্রিকেটারদের ক্যাম্প

কোচ আশরাফুল-তালহাদের চুক্তির মেয়াদ বাড়ছে