হোম > খেলা

স্টেডিয়ামগুলো আধুনিকায়ন করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

দেশের বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়ন ও প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

গতকাল মঙ্গলবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমির উদ্বোধন শেষে এ কথা বলেন ‍তিনি। ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন অবকাঠামো নির্মাণের আগে দেশের বিদ্যমান মাঠ ও স্টেডিয়ামগুলোকে যথাযথভাবে ব্যবহারোপযোগী করার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে। তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত খেলাধুলার একটি সমন্বিত কাঠামো গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে।’ তিনি আরো বলেন, ‘জেলা স্টেডিয়ামগুলোয় ফুটবল, ক্রিকেট, সাঁতার, ভলিবল, টেবিল টেনিস, দাবা, আর্চারি, শুটিং ও হকিসহ বিভিন্ন খেলার নিয়মিত আয়োজনের সুযোগ সৃষ্টি করা হবে। এ লক্ষ্যে সারা দেশের জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়নে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। ডিপিপি প্রণয়নসহ প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।’ স্টেডিয়ামের গ্যালারি, ড্রেসিং রুম, প্রেস বক্সসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করে এগুলোকে স্বয়ংসম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে বলেও জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেছেন, ইউনিয়ন পর্যায় পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নগরীর ওয়ার্ড পর্যায়েও ছোট মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থভাবে গড়ে তোলা সম্ভব। অন্যদিকে শ্রীমঙ্গলের রেলওয়ে মাঠ দখলমুক্ত করার বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, যেসব খেলার মাঠ অবৈধভাবে দখল হয়ে আছে, সেগুলো অবমুক্ত করে খেলাধুলার উপযোগী করার জন্য জেলা ও উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

অ্যানফিল্ডে লিভারপুলের গোল উৎসব

পাকিস্তানের কাছে হারল ভারত

বার্সেলোনার প্রত্যাবর্তনীয় জয়

শেষ মুহূর্তের গোলে হার এড়াল আর্সেনাল

প্রোটিয়াদের একাদশে নরকিয়া-ডি জর্জিরা

ক্রীড়াবিদদের স্বাস্থ্যসুরক্ষায় এনএসসি ও ল্যাবএইডের সমঝোতা স্মারক স্বাক্ষর

৭ শহরে একাডেমি ও নারীদের মাতৃত্বকালীন ছুটিসহ বেশকিছু নতুন উদ্যোগ বিসিবির

রাতে অ্যানফিল্ডে পচেত্তিনোর অগ্নিপরীক্ষা

পান্তের ব্যাটে রেকর্ডের ঝড়, ৭২০ রানে ইনিংস ঘোষণা ভারতের

ছোট পর্দায় লিভারপুল-ম্যানইউ ম্যাচের সঙ্গে থাকছে বার্সেলোনা-ভিয়ারিয়ালের লড়াই