হোম > খেলা

এমবাপ্পের রেকর্ড ছোঁয়ার দিনে জয় রিয়ালের

স্পোর্টস ডেস্ক

লা লিগার মৌসুমটা দারুণ শুরুর পর মাঝে বাজে সময় পার করা রিয়াল মাদ্রিদ ফের জয়ের ধারায় ফিরেছে। এবার তারা ২-০ গোলে হারিয়েছে সেভিয়াকে। জুড বেলিংহ্যামের গোলের পর রেকর্ড ছোঁয়া আরেকটি গোল করেন কিলিয়ান এমবাপ্পে। বার্সেলোনার সঙ্গে ব্যবধানও কমাল রিয়াল।

এই জয়ে ১৮ ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা।।১৭ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে সেভিয়া।

বেলিংহ্যামের গোলের পর নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকতে পেনাল্টি থেকে ব্যবধান বাড়িয়ে রিয়ালের হয়ে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন এমবাপ্পে (৫৯টি)। ২০১৩ সালে রেকর্ডটি গড়েছিলেন রোনালদো। স্পট কিকে বল জালে পাঠিয়ে পর্তুগিজ মহাতারকার চিরচেনা ‘Siuuu’ উদযাপন করেন ফরাসি ফরোয়ার্ড। এবারের লা লিগার সর্বোচ্চ স্কোরার এমবাপের গোল হলো ১৮ ম্যাচে ১৮টি।

সালাহর জোড়া গোলে জিতল ট্রাবজোনস্পোর

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে আগ্রহী ব্রাজিল

বার্সার গোল উৎসবের রাতে রাফিনহার রেকর্ড

ডারউইন আনন্দ দিয়েছে, ম্যাকাই বাস্তবতা জানাল

টিভির পর্দায় শ্রীলঙ্কা-ভারতের মধ্যকার লাল বলের লড়াই

সোবোসলাইয়ের শেষ মুহূর্তের গোলে লিভারপুলের নাটকীয় ড্র

রোমাঞ্চকর জয়ে মারেসকা যুগের শুভসূচনা

স্টার্ক ঝড়ে দুদিনেই টেস্ট শেষ

‘তিন শূন্য দিয়ে লিটনকে বিচার করছি না’

আমরা ভালো ক্রিকেট খেলিনি : শান্ত