হোম > খেলা

বাংলাদেশ সাফ দলে দুই নতুন মুখ রোনান ও মাহি

প্রাথমিক ফুটবল দল ঘোষণা

স্পোর্টস রিপোর্টার

আগামী ৫-১৭ নভেম্বর ঢাকায় বসবে সাফ চ্যাম্পিয়নশিপের আসর। এই মেগা টুর্নামেন্টের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ। কোচ থমাস ডুলির দলে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন দুই তরুণ প্রবাসী ফুটবলার রোনান সুলিভান ও মোহাম্মদ মাহি খান। চোট কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ দুই ডিফেন্ডার তপু বর্মণ ও বিশ্বনাথ ঘোষ। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া ফরোয়ার্ড রোনান সুলিভান গত এপ্রিলে বাংলাদেশের সাফ অনূর্ধ্ব-২০ শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন। পাকিস্তানের বিপক্ষে অভিষেক ম্যাচেই জোড়া গোল করেছিলেন সেন্ট জোসেফস হকস কলেজের হয়ে খেলা এই ফুটবলার। অন্যদিকে, ইংল্যান্ড প্রবাসী স্ট্রাইকার মাহি খান। বর্তমানে খেলছেন ইংল্যান্ডের নবম স্তরের ক্লাব মলটন এফসিতে। চলমান মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন মাহি। ক্লাবের হয়ে সাত ম্যাচে করেছিন ৯টি গোল। জাতীয় দলে তার অর্ন্তভুক্তি, সাফে বাংলাদেশের শক্তি বাড়বে। এই দুই প্রবাসী তরুণ ফুটবলার ছাড়াও সর্বশেষ আসিয়ান কাপে খেলা দলে আরো পরিবর্তন এসেছে। দল থেকে বাদ পড়েছেন শাহরিয়ার ইমন, শাকিল আহাদ তপু ও এস এম মনজুরুর রহমান। ইন্দোনেশিয়ার বিপক্ষে গোল করলেও সাফৈর দলে জায়গা হয়নি ইমনের। দলে ফেরানো হয়েছে অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মন, মোহাম্মদ ইব্রাহিম, ইসা ফয়সাল ও কাজেম শাহকে।

সাফে বাংলাদেশ প্রাথমিক দল

গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ; ডিফেন্ডার: তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, রহমত মিয়া, জিদান আলেকজান্ডার ইউসুফ, ইসা ফয়সাল, তারিক রায়হান কাজী, জায়ান আহমেদ; মিডফিল্ডার: সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, হৃদয়, হামজা চৌধুরী, শমিত সোম, কাজেম শাহ, জামাল ভূঁইয়া; ফরোওয়ার্ড: ফারহান আলী ওয়াহিদ, শেখ মোরসালিন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামিদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, শুকি ইতোফুসা, মিনহাজুল করিম স্বাধীন, রোনান বেঞ্জামিন সুলিভান, মাহি খান।

শঙ্কা থাকলেও দলে লিটন, না খেলেই বাদ সৌম্য

ওয়েলসের বিপক্ষে ড্র করল বাংলাদেশ

ছোট পর্দায় নিউজিল্যান্ড-ভারত ম্যাচের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের উন্মাদনা

শেষটা জয়ে রাঙাল ফর্টিস

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার ডাগআউটে থাকছেন মাস্টারমাইন্ড স্কালোনি

ফিফা সভাপতি পদে পুনর্নির্বাচনে এএফসির সমর্থন পেলেন ইনফান্তিনো

অলিম্পিক-কমনওয়েলথ-এশিয়ান গেমসে লক্ষ্য এখন পদক জয়: ক্রীড়া প্রতিমন্ত্রী

সালাহ ম্যাজিকে ট্রাবজোনস্পোরের জয়

রাওয়ালপিন্ডিতে রেকর্ডের অবিশ্বাস্য রাত!

অবসরে ‘অলস’ সময় কাটাতে চান নেইমার