হোম > খেলা

নেপালে সাঁতারু অ্যানির কীর্তি

স্পোর্টস রিপোর্টার

অ্যানী আক্তার


সিঙ্গাপুরে চলমান বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে নতুন রেকর্ড গড়েছেন বাংলাদেশের অ্যানি আক্তার। গতকাল ১০০ মিটার ফ্রি স্টাইলে ক্যারিয়ার সেরা টাইমিং করেছেন এই সাঁতারু। ১ মিনিট ৮ দশমিক ৪২ সেকেন্ড সময় নিয়ে ৮২ সাঁতারুর মধ্যে ৭৭তম হন তিনি।

দুই নম্বর হিটে ১০ জনের মধ্যে ষষ্ঠ হন। পরের রাউন্ডে যেতে না পারলেও অ্যানি তার ক্যারিয়ারের সেরা টাইমিং করেছেন। আগে তার ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ছিল ১ মিনিট ৮ দশমিক ৭০ সেকেন্ড। অ্যানি নিজের সেরা টাইমিং করলেও দক্ষিণ এশিয়ার অন্য সাঁতারুদের চেয়ে পিছিয়ে।

শ্রীলঙ্কার হিরুকি ডি সিলভা ৪৯, মালদ্বীপের আমনা মিরাসাদ ৭২, ৭৫তম স্থান লাভ করেন। অ্যানি গত মে মাসে জাতীয় বয়সভিত্তিক সাঁতারে একাধিক স্বর্ণ জিতে আলোচনায় আসেন। জুনিয়র হলেও সাফল্যের কারণে তাকে ফেডারেশন বিশ্ব সাঁতারের জন্য পাঠায়। বিশ্ব সাঁতারে বাংলাদেশের আরেকজন সাঁতারু সামিউল ইসলাম রাফি। ২ আগস্ট রাফি ১০০ মিটার ব্যাকস্ট্রোক ও অ্যানি ৫০ মিটার ফ্রি স্টাইলে অংশগ্রহণ করবেন।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা