হোম > খেলা

সিরিজ বাঁচানোর ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিং নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। আজ দ্বিতীয় ম্যাচে টসে হেরে আয়ারল্যান্ডও আগে ব্যাটিং বেছে নিয়েছে। ফলে এই ম্যাচেও প্রতিপক্ষের আমন্ত্রণে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ।

সিরিজ বাঁচাতে হলে এই ম্যাচে বাংলাদেশকে জিততেই হবে। সিরিজ বাঁচানোর লড়াইয়ে তিন পরিবর্তন নিয়ে নেমেছে লিটন দাসের দল। বাদ পড়েছেন রিশাদ হোসেন, শরিফুল ইসলাম ও জাকের আলী অনিক। তাদের জায়গায় এসেছেন নুরুল হাসান সোহান, সাইফউদ্দিন ও শেখ মেহেদি হাসান।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, নুরুল হাসান, তাওহিদ হৃদয়, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, নাসুম আহমেদ ও তানজিম হাসান।

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি

ক্ষুদ্ধ দর্শক, গ্যালারিতে আাগুন

মুজারাবানির তোপে চাপে আফগানিস্তান

বাংলাদেশের বিদায়

গোল মিসের প্রথমার্ধে জমাট লড়াই

জোড়া গোলে ইতিহাসের পাতায় সালাহ