হোম > খেলা

শেষ ওভারের নাটকীয়তায় হারল টেক্সাস

স্পোর্টস ডেস্ক

মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) চলমান আসরে প্রায় প্রতি ম্যাচেই হচ্ছে রান বন্যা। বেশ কয়েকবার ২০০ রান তাড়া করে জয়ের ঘটনাও ঘটেছে। সেদিক থেকে ব্যতিক্রম ছিল সান ফ্রান্সিসকো ইউরিকর্নস ও টেক্সাস সুপার কিংসের ম্যাচটি। যেখানে আগে ব্যাট করে ১৪৮ রান করে সান ফ্রান্সিসকো। এরপরও ১ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ ওভার শেষে টেক্সাসের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৮৫ রান। জয়ের জন্য তাই শেষ ৫ ওভারে ৬৪ রান করতে হতো টেক্সাসকে। এমন সমীকরণে ৬২ রানের বেশি করতে পারেনি ফ্রাঞ্চাইজিটি। শেষ ওভারে ১৩ রান দরকার ছিল টেক্সাসের। জাভিয়ের বার্টলেটের করা সে ওভার থেকে ১১ রানের বেশি নিতে পারেনি তারা।

বাজে শুরুর পর টেক্সাসের জয়ের আশা বাঁচিয়ে রাখেন ডনোভ্যান ফেরেইরা। ২০ বলে ৩ চার ও ২ ছয়ের সাহায্যে ৩৯ রানের ইনিংস খেলেন তিনি। ২৯ বলে ৩৪ রান করেন সেইতেজা মোক্কামাল্লা। ২৮ রান করেন শুভম রানজানে।

এর আগে সান ফ্রান্সিসকোর হয়ে ৬৩ বলে ৮০ রানের ইনিংস খেলেন ম্যাথু শর্ট। ৪০ রান এনে দেন হাসান খান। ২৫ বল খেলেন এই মিডলঅর্ডার ব্যাটার।

সংক্ষিপ্ত স্কোর:

সান ফ্রান্সিসকো ইউনিকর্নস : ১৪৮/৬ (২০ ওভার); শর্ট ৮০, হাসান ৪০;

স্টয়নিস ৩/৩২

টেক্সাস সুপার কিংস : ১৪৭/৭ (২০ ওভার); ফেরেইরা ৩৯, মোক্কামাল্লা ৩৪; ব্রডি ২/২৬

ফল : সান ফ্রান্সিসকো ইউনিকর্নস ১ রানে জয়ী

ম্যাচসেরা : ম্যাথু শর্ট

৬৬ ম্যাচের সিঙ্গেল লিগের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট

আত্মবিশ্বাসী বাংলাদেশ, কিউইদের প্রত্যাবর্তনের আশা

বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে সিরিজ জয়ে চোখ শামীমের

নিজের ক্লাবকে উন্নতির প্রতিশ্রুতি মেসির

দেশজুড়ে প্রতিভা খোঁজার মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু কাল

বার্নাব্যুতে ‘স্পেশাল ওয়ান’-এর প্রত্যাবর্তন? নীরবতায় রহস্য বাড়ালেন মরিনহো

যেভাবে বাস্তবায়ন হবে নতুন কুঁড়ি স্পোর্টস

শেষ বাঁশির আভাস দিলেন রোনালদো, বিদায় সন্নিকটে

ফিফা কংগ্রেসে ইসরায়েল ইস্যুতে ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনের

নতুন কুঁড়ি স্পোর্টস কী?