হোম > খেলা

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ক্রীড়া সাংবাদিক জহিরের

স্পোর্টস রিপোর্টার

হঠাৎ করেই এলো খারাপ খবরটি। দেশের ক্রীড়াঙ্গনে নেমেছে শোকের ছায়া। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে চলে গেলেন ক্রীড়া সাংবাদিক জহির উদ্দিন ভূঁইয়া (৫১)। আজ দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে ভোট দিয়ে ফিরছিলেন। বিকালেই আসে মন খারাপ করা খবরটি।

খিলগাঁও ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জহির উদ্দিন ভূঁইয়ার ছেলে জানান, তার বাবা দৈনিক ভোরের পাতায় ক্রীড়া বিভাগে সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করতেন।

নিহত সাংবাদিক জহির উদ্দিন কুমিল্লার মুরাদনগর উপজেলার চাপিতলা গ্রামের শামসুদ্দিন ভূঁইয়ার ছেলে। সবুজবাগ থানাধীন বাসাবো ১৭নং গলিতে নিজ বাসায় থাকতেন। দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন তিনি। জহির উদ্দিন ভূঁইয়ার মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

বিওএ তে ‘রহস্যজনক’ তিন পদত্যাগ

সাব্বিরের সেঞ্চুরি, ইনিংস ব্যবধানে জয় চট্টগ্রামের

রেকর্ডবুকে লিটন

অবশেষে জয়ের দেখা পেল ব্রাদার্স ও চট্টগ্রাম সিটি

সুযোগ হাতছাড়া করে ম্যাচ ড্র করল বাংলাদেশ

রোমাঞ্চের অপেক্ষায় আবুধাবি টেস্ট

চ্যালেঞ্জ নিয়ে লড়ছে আফগানিস্তান

ভয়াল রাতে রোনালদো ম্যাজিক

ডারবান টেস্টে জয়ের দ্বারপ্রান্তে অস্ট্রেলিয়া

চ্যাম্পিয়নস লিগে হাইভোল্টেজ লড়াইয়ের রাত