হোম > খেলা

রাদুকানুর জয়, পাওলিনির বিদায়

স্পোর্টস ডেস্ক

দুর্দান্ত খেলে যাচ্ছেন এমা রাদুকানু। দারুণ পারফরম্যান্স উপহার দিয়ে এ ব্রিটিশ তারকা টিকিট কেটেছেন উইম্বলডনের তৃতীয় রাউন্ডের। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে রাদুকানু ৬-৩ ও ৬-৩ গেমে হারিয়েছেন চেক প্রজাতন্ত্রের মার্কেতা ভন্দ্রোসোভাকে। বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম আসরে জয়ের দেখা পেয়েছেন এলিনা সোভিতোলিনাও। ইউক্রেনের এ তারকা ৬-২ ও ৬-৪ গেমে ধরাশায়ী করেছেন বেলারুশের আলিয়াকসান্দ্রা সাসনোভিচকে।

লন্ডনের এ টেনিস টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে রাদুকানুর সঙ্গী হতে পারেননি জেসমিন পাওলিনি। ইতালিয়ান এ তারকা ৬-৪, ৪-৬ ও ৪-৬ গেমে হার মেনেছেন রাশিয়ান খেলোয়াড় কামিলা রাখিমোভার কাছে। তবে যুক্তরাষ্ট্রের অ্যাশলিন ক্রয়েগারও বিদায় নিয়েছেন দ্বিতীয় রাউন্ড থেকে। ৬-৭ (৪-৭) ও ৪-৬ গেমে হেরে যান তিনি রুশ প্রতিপক্ষ আনাস্তাসিয়া পাভলুচেনকোভার বিপক্ষে। মেডিসন কিস ঠিকই জয়ের দেখা পেয়েছেন। এ মার্কিন তারকা ৬-৪ ও ৬-২ গেমে জেতেন ক্রোয়েশিয়ার ওলগা ডানিলোভিচোর বিপক্ষে।

আর মেয়েদের এককের তৃতীয় রাউন্ডে পৌঁছে গেছেন এমা নাভারো। যুক্তরাষ্ট্রের এ খেলোয়াড়ের কাছে ৬-১ ও ৬-২ ব্যবধানে হার মেনেছেন রাশিয়ার ভেরোনিকা কুদারমেতোভা। তৃতীয় রাউন্ডে নাম লিখেছেন রাশিয়ার মিরা আন্দ্রেভা। ৬-১ ও ৭-৬ (৭-৪) গেমে হারিয়েছেন তিনি ইতালির লুসিয়া ব্রোঞ্জেত্তিকে।

পুরুষদের এককে তৃতীয় রাউন্ডের টিকিট কেটেছেন কারেন কাচানোভ। রাশিয়ান এ স্টার খেলোয়াড় ১-৬, ৭-৬ (৯-৭), ৪-৬, ৬-৩ ও ৬-৪ গেমে হারান জাপানের শিনতারো মোচিজুকিকে। জয় ছিনিয়ে নিয়েছেন আন্দ্রে রুবলেভও। রাশিয়ার এ খেলোয়াড় ৬-৭ (১-৭), ৬-৪, ৭-৬ (৭-৫) ও ৬-৩ গেমে হারান দক্ষিণ আফ্রিকার লয়েড হ্যারিসকে।

রেকর্ডধারী সুকুরের ধারেকাছেও নেই গালারজা দ্রুততম গোল

খেলাধুলার সঙ্গে লেখাপড়া-সংস্কৃতি চর্চাতেও পারদর্শী হতে হবে : প্রধানমন্ত্রী

৬৫ হাজারের বেশি স্কুলের অংশগ্রহণে শেষ হলো প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্ট : মাহদী আমিন

মেসির ফাউল নিয়ে ফিফার কাছে আলজেরিয়ার অভিযোগ

অস্ট্রিয়া ম্যাচে নেই মন্তিয়েল, দুশ্চিন্তায় স্কালোনি

গ্রুপসেরা হওয়ার লক্ষ্য আনচেলত্তির

ঘুরে দাঁড়াতে মরিয়া কুরাসাও, সামনে ইকুয়েডর

বিশ্বমঞ্চে ব্রাজিলের গোলের রাজত্ব পুনরুদ্ধার

শত সমালোচনার জবাবে যা বলছেন রোনালদো

রাফিনহার ইনজুরি নিয়ে যা বললেন আনচেলত্তি