হোম > খেলা

লংজাম্পে ভাঙল ২২ বছরের রেকর্ড

স্পোর্টস রিপোর্টার

জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতার আজ দ্বিতীয় দিনে আরো চারটি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। নারী লংজাম্পে ভাঙল ২২ বছরের পুরোনো রেকর্ড। মোট ২৮ ইভেন্ট শেষে ১৫ স্বর্ণসহ ৩৪ পদক নিয়ে তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। ১১ স্বর্ণসহ ৪০ পদক নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ সেনাবাহিনী। আর দুটি স্বর্ণসহ ছয় পদক নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে বিকেএসপি।

দ্বিতীয় দিন লংজাম্পে নতুন রেকর্ড গড়েছেন নৌবাহিনীর স্বপ্না খাতুন। ২০০৪ সালে ইসলামাবাদে ফৌজিয়া হুদা জুঁইয়ের গড়া ৬.০৬ মিটার দূরত্বের রেকর্ডটি ভেঙে দেন এই অ্যাথলেট। ৬.২৫ মিটার লাফিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েন স্বপ্না। অপরদিকে পুরুষ ডিসকাস থ্রোতে নৌবাহিনীর ফারুক আহমেদ ৪৭.৫৯ মিটার দূরত্ব অতিক্রম করে নতুন রেকর্ড গড়েছেন।

তিনি ২০২৫ সালে সেনাবাহিনীর আব্দুল আলিমের গড়া ৪৬.৯৪ মিটারের রেকর্ডটি ভাঙেন। আর নারী ডিসকাস থ্রোতে নৌবাহিনীর জাফরিন আক্তার ৪৬.০৬ মিটার দূরত্ব অতিক্রম করে নিজের ২০২২ সালের রেকর্ড (৪৩.৪৯ মিটার) ভেঙে নতুন কীর্তি গড়েন। নারী ৪০০ মিটার হার্ডলসে সেনাবাহিনীর বর্ষা খাতুন ১:০৩.১৭ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। ২০২৫ সালে এ ইভেন্টে তার নিজেরই রেকর্ড ছিল ১:০৪.৫০ সেকেন্ড।

উইজডেনের অপ্রত্যাশিত টেস্ট জয়ের তালিকায় বাংলাদেশের তিন

সিরিজ জিততে মাঠে নামবে বাংলাদেশ, আত্মবিশ্বাসী শরিফুল

সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট জয় ভারতের

‘ম্যাকগ্রার মতোই বল করেছে হাসান’

অস্ট্রেলিয়াকে হারানোই সিমন্সের টেস্ট কোচিং ক্যারিয়ারের সেরা জয়

র‍্যাংকিংয়ে বাংলাদেশের জয়জয়কার, শান্ত-মিরাজ-হাসানের বড় লাফ

অবশেষে বার্সেলোনার নীল-লাল জার্সিতে রদ্রি

ম্যাকাইয়ে ফুরফুরে বাংলাদেশ, লক্ষ্য এবার সিরিজ জয়

লাইভ টিভিতে মাঞ্জরেকার-কার্তিকের তর্ক, কথার লড়াইয়ে ছড়াল অস্বস্তি

ইনফান্তিনোর সিদ্ধান্তকে ‘আত্মঘাতী’ বললেন প্রিমিয়ার লিগ প্রধান