হোম > খেলা

তাহিরের ক্যারিয়ার সেরা বোলিং, ব্যর্থতার বৃত্তে সাকিব

স্পোর্টস ডেস্ক

গত মার্চে ৪৬ এ পা রেখেছেন ইমরান তাহির। এরপরও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলে যাচ্ছেন। শুধু মাঠে নেমেই ক্ষান্ত থাকছেন না- করছেন দল জয়ী পারফরম্যান্স। এই যেমন ক্যারিবিয়ান সুপার লিগে (সিপিএল) শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাতে বল হাতে প্রতিপক্ষের ওপর ছড়ি ঘুরিয়েছেন তাহির।

এদিন তাহিরের ক্যারিয়ারসেরা টি-টোয়েন্টি বোলিংয়ে ভর দিয়ে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসকে ৮৩ রানে হারিয়েছে গায়ানা আমাজন ওয়ারিয়র্স। এই লেগস্পিনার যখন ব্যক্তিগত পারফরম্যান্সে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন- তখন ব্যর্থতার চোরাগলিতে ঘুরপাক খাচ্ছেন সাকিব আল হাসান।

স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে আগে ব্যাট করে ২১১ রান জড়ো করে গায়ানা। ২ ওভার বল করে ১৬ রান দেন সাকিব। কোনো উইকেট পাননি বাংলাদেশের সাবেক অধিনায়ক।

জবাব দিতে নেমে তাহিরের বোলিং তোপে পড়ে ১২৮ রানে অলআউট হয় অ্যান্টিগা। ৭ বলে ৮ রান করে আউট হন সাকিব। তাহিরের বলে শাই হোপের হাতে ধরা পড়েন তিনি। সাকিব ছাড়াও ইমাদ ওয়াসিম, শামার স্প্রিঙ্গার, উসামা মির ও ওবেদ ম্যাকয়ের উইকেট তুলে নেন তাহির।

সব মিলিয়ে ৫ উইকেট নেওয়ার পথে ৪ ওভার হাত ঘুরিয়ে ২১ রান খরচ করেন এই তারকা বোলার। জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।

টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেপালে যাবে বাংলাদেশ

ম্যাচ না খেলেও সেমিফাইনালে খেলতে পারে বাংলাদেশ!

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি