হোম > খেলা

শেষটা রাঙাতে পারলেন না কেভিতোভা

স্পোর্টস ডেস্ক

ক্যারিয়ারে শেষ বারের মতো উইম্বলডনে খেললেন পেত্রা কেভিতোভা। তবে চেক প্রজাতন্ত্রের এ তারকা শেষটা রাঙাতে পারলেন না। ৬-৩ ও ৬-১ গেমে হেরে গেছেন যুক্তরাষ্ট্রের এমা নাভারোর কাছে। তবে দাপুটে জয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে গেছেন ইগা শিয়ানটেক। পোলিশ তারকা ৭-৫ ও ৬-১ ব্যবধানে হারিয়েছেন রুশ খেলোয়াড় পলিনা কুদেরমেতোভাকে।

তবে মেয়েদের এককে হতাশ করেছেন হিদার ওয়াটসন। ব্রিটেনের এই তারকা বিদায় নিয়েছেন টুর্নামেন্টের একক ইভেন্ট থেকে। ব্রিটিশ তারকা প্রথম সেট ৬-২ গেমে জিতে শুরু করেছিলেন লড়াই। কিন্তু পরের দুই সেটে আর পেরে ওঠেননি। দ্বিতীয় ও তৃতীয় সেট টানা ৬-৪ ও ৬-৩ গেমে হেরে ম্যাচটাই হাতছাড়া করেন হিদার।


উইম্বলডনে দারুণ শুরু করলেন জানিক সিনার। পুরুষ এককে মঙ্গলবার পেলেন দুর্দান্ত এক জয়। বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম আসরের প্রথম রাউন্ডে ইতালিয়ান এ তারকা পাত্তাই দিলেন না প্রতিপক্ষকে। প্রথম সেটে একটু লড়াই জমিয়ে তোলার চেষ্টা অবশ্য করেছেন সিনারের স্বদেশি লুকা নার্দি। তবে পেরে ওঠেননি। হেরে যান ৪-৬ গেমে। বিশ্বের সবচেয়ে মর্যাদাকর মেজর টেনিস টুর্নামেন্টে পরের দুই সেটে প্রতিপক্ষকে রীতিমতো উড়িয়ে দিয়েছেন সিনার। আসরের শীর্ষ বাছাই শেষের দুই সেট জেতেন ৬-৩ ও ৬-০ গেমে।

জার্মানির আলেক্সান্ডার জভেরেভ ৭-৬ (৭-৩), ৬-৭ (৮-১০), ৬-৩, ৬-৭(৫-৭) ও ৬-৪ গেমে হার মানেন ফরাসি প্রতিপক্ষ আর্থার রাইন্ডার্কনেচের কাছে। জয় পেয়েছে ক্রোয়েশিয়ার মারিন চিলিচও। বেলজিয়ামের খেলোয়াড়কে হারান তিনি ৬-৩, ৬-৬-৪ ও ৬-৩ গেমে।

৬৫ হাজারের বেশি স্কুলের অংশগ্রহণে শেষ হলো প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্ট : মাহদী আমিন

মেসির ফাউল নিয়ে ফিফার কাছে আলজেরিয়ার অভিযোগ

অস্ট্রিয়া ম্যাচে নেই মন্তিয়েল, দুশ্চিন্তায় স্কালোনি

গ্রুপসেরা হওয়ার লক্ষ্য আনচেলত্তির

ঘুরে দাঁড়াতে মরিয়া কুরাসাও, সামনে ইকুয়েডর

বিশ্বমঞ্চে ব্রাজিলের গোলের রাজত্ব পুনরুদ্ধার

শত সমালোচনার জবাবে যা বলছেন রোনালদো

রাফিনহার ইনজুরি নিয়ে যা বললেন আনচেলত্তি

ঐতিহাসিক ‘হাজারতম’ ম্যাচের অপেক্ষায় ফুটবল বিশ্ব

বাংলাদেশ হকির কিংবদন্তি আব্দুস সাদেক মারা গেছেন