হোম > খেলা

দলবদলে প্রভাব দেখছেন আর্সেনাল কোচ

রিয়ালের বিপক্ষে দুই জয়

স্পোর্টস ডেস্ক

উয়েফা চ্যাম্পিয়নস লিগের সাম্প্রতিক পারফরম্যান্সের রেশ এখনো কাটেনি আর্সেনালের। ইউরোপ সেরার আসরের কোয়ার্টার ফাইনালের দুই লেগেই রিয়াল মাদ্রিদকে হারিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। যেটা দলবদলে আর্সেনালের প্রতি খেলোয়াড়দের আগ্রহ বাড়াবে বলে মনে করেন দলটির প্রধান কোচ মিকেল আর্তেতা।

শেষ আটের প্রথম লেগ তো রিয়ালকে পাত্তাই দেয়নি আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে ডেকলান রাইসের দুই জাদুকরী ফ্রি কিকে সফরকারী দলকে ৩-০ গোলে হারায় গানাররা। ফিরতি লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে ঘুরে দাঁড়াতে পারেনি লস ব্লাঙ্কোসরা। তাদের মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে আর্তেতার শিষ্যরা। রিয়ালকে টানা দুই ম্যাচে হারিয়ে ২০০৯ সালের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে পা রেখেছে আর্সেনাল।

সংবাদ সম্মেলনে আর্তেতা বলেন, ‘আমরা খুবই ভাগ্যবান। যখনই আমরা কোনো ফুটবলারের সঙ্গে দলবদলের বিষয়ে কথা বলেছি তারা আমাদের অংশ হওয়ার আগ্রহ দেখিয়েছে। হতে পারে এটা রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে আমাদের দারুণ পারফরম্যান্স প্রভাব।’

আর্সেনালের প্রধান কোচ আরো বলেন, ‘রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের দুই লেগেই জেতা এমন একটা বিষয় যা আমাদের আত্মবিশ্বাস বা উৎসাহ বাড়িয়ে দেবে। এখন সবাই চাইবে এমন দারুণ এবং স্মরণীয় রাতের সাক্ষী হতে। কারণ, আমরা এখন ভালো অবস্থানে আছি। আমরা এখন যে কোনো খেলোয়াড়কে স্বাগত জানাতে প্রস্তুত। এমন পারফরম্যান্স দিয়ে আমরা যে কোনো খেলোয়াড়ের আকর্ষণ টানতে সক্ষম।’

কেইনের পেনাল্টি মিসে ড্র হলো ডার ক্লাসিকো

ইয়ামাল–রাফিনিয়ার জোড়ায় শীর্ষস্থান পুনরুদ্ধার বার্সার

এল ক্লাসিকো চলাকালে মিলিতাওয়ের বাড়িতে চুরি, বিরাট অংকের ক্ষতি

ব্যাটিংয়ে আত্মহত্যা, বোলিংয়ে আত্মসমর্পণ, ফিল্ডিংয়ে ফাজলামো

ছোট পর্দায় নিউজিল্যান্ড-ভারত ম্যাচের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের উন্মাদনা

চীনের বাজার হারানোর ভয়ে নতজানু লা লিগা ও রিয়াল

দুই ম্যানচেস্টারের হারের রাতে ব্রাইটনের চমক

ফখরের সেঞ্চুরিতে শিরোপা পাকিস্তানের

এইচএসসিতে ক্রীড়াবিদদের উড়ন্ত সাফল্য

অজিদের গুঁড়িয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা