হোম > খেলা

রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস

রাজশাহী অফিস

রাজশাহীতে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত আন্তর্জাতিক টেনিস আসর। আজ থেকে শুরু হচ্ছে ৩০তম রাজশাহী ইন্টারন্যাশনাল অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৫। টানা সাত দিনব্যাপী এ প্রতিযোগিতা রাজশাহী টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। আসরের পর্দা নামবে ১০ অক্টোবর ফাইনাল ম্যাচের মাধ্যমে।


আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের (আইটিএফ) অনুমোদনে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহযোগিতায় এ টুর্নামেন্টের আয়োজন করছে রাজশাহী টেনিস কমপ্লেক্স। গতকাল শুক্রবার সকালে কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান করেন টুর্নামেন্ট ডিরেক্টর ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান।


তিনি জানান, এবারের প্রতিযোগিতায় ১১টি দেশের ৫২ জন খেলোয়াড় এবং ১০ জন কোচ/ম্যানেজার অংশ নিচ্ছেন। স্বাগতিক বাংলাদেশের ২১ জন খেলোয়াড়ের পাশাপাশি ভারত, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, জাপান, চীন, মালদ্বীপ, চাইনিজ তাইপে, সিঙ্গাপুর ও হংকংয়ের খেলোয়াড়রাও অংশগ্রহণ করবেন।

খেলোয়াড়দের মধ্যে উল্লেখযোগ্য হলেন থাইল্যান্ডের পাতানালারফান নাপাত (আইটিএফ র‌্যাংকিং ১৯৪০) এবং জাপানের ঈষিধা হারু (র‌্যাংকিং ১৭৮৮)। এছাড়া বালক বিভাগে ১১ জন এবং বালিকা বিভাগে ৬ জন বিশ্ব র‌্যাংকিংধারী খেলোয়াড় অংশ নিচ্ছেন।

প্রতিযোগিতায় বালক ও বালিকা এককে ৩২ জন করে খেলোয়াড় অংশ নেবেন। কোয়ালিফাইং রাউন্ড অনুষ্ঠিত হবে ৪ ও ৫ অক্টোবর, আর মূল ড্রয়ের খেলা শুরু হবে ৬ অক্টোবর সকাল ৯টায়। বালক ও বালিকা দ্বৈত বিভাগে অংশ নেবেন ১৬ জন করে খেলোয়াড়। এবারের টুর্নামেন্টে রেফারির দায়িত্ব পালন করবেন বাংলাদেশের আইটিএফ অনুমোদিত হোয়াইট ব্যাজ রেফারি মাসফিয়া আফরিন।

আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার ও পুলিশ সুপার ফারজানা ইসলাম।

আয়োজক কমিটি জানিয়েছে, টুর্নামেন্টকে ঘিরে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। দর্শকদের জন্য প্রবেশমূল্য রাখা হয়নি। শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে স্কুল শিক্ষার্থীদের মাঠে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

চূড়ান্ত ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর সকাল ৯টায়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে সমাপনী অনুষ্ঠানে।

দেশজুড়ে প্রতিভা খোঁজার মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু কাল

বার্নাব্যুতে ‘স্পেশাল ওয়ান’-এর প্রত্যাবর্তন? নীরবতায় রহস্য বাড়ালেন মরিনহো

যেভাবে বাস্তবায়ন হবে নতুন কুঁড়ি স্পোর্টস

শেষ বাঁশির আভাস দিলেন রোনালদো, বিদায় সন্নিকটে

ফিফা কংগ্রেসে ইসরায়েল ইস্যুতে ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনের

নতুন কুঁড়ি স্পোর্টস কী?

মাঝমাঠের শিল্পীর ‘দ্য লাস্ট হুইসেল’

ক্রিকেট-ফুটবলের যত খেলা আজ উপভোগ করা যাবে টিভিতে

আজ শুরু হয়েছে জাতীয় স্নুকার

শুধু সাকিব নয়, মাশরাফি-দুর্জয়দের কথাও শুনতে চান তামিম