হোম > খেলা

আন্তর্জাতিক ব্যাডমিন্টনে সেমিতে জুমার-ঊর্মি

স্পোর্টস রিপোর্টার

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ টুর্নামেন্টের মিশ্র দ্বৈতের সেমিফাইনালে উঠেছে আল আমিন জুমার-ঊর্মি আক্তার জুটি। আজ ঘরের কোর্ট শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর ভারতের স্বস্তিক মাথারাসান-কীর্তি মাঞ্চালাকে ২১-১৬, ১৯-২১ ও ২১-১৮ পয়েন্টের ব্যবধানে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেন তারা।

সেমিফাইনালে উঠতে বেশ বেগ পেতে হয়েছে তাদের। প্রথম সেট খুব সহজে জিতলেও পরেরগুলোয় কঠিন পরীক্ষা দিতে হয়েছে আল আমিন ও ঊর্মিকে। দ্বিতীয় সেটে এক সময় এগিয়ে থেকেও মাত্র ২ পয়েন্টের ব্যবধানে হেরে যায় জুমার-ঊর্মি। তৃতীয় সেট হয়ে দাঁড়ায় ম্যাচের ভাগ্য নির্ধারণ। সেখানে হয়েছে তুমুল প্রতিদ্বন্দ্বিতা। একবার বাংলাদেশের জুটি এগিয়ে যায় তো, পরেরবার ভারত। এভাবে চলতে থাকে ম্যাচে শেষ পর্যন্ত জয়ের হাসি বাংলাদেশের।

৩ পয়েন্টে এগিয়ে থেকে শেষ সেট জিতে সেমিতে পা রাখেন জুমার-ঊর্মি। ম্যাচ শেষে আল আমিন জুমার বলেন, ‘জয়ের মধ্যে আছি, ভীষণ খুশি। তবে সব ভুলে সামনের দিকে তাকিয়ে আছি।’ ঊর্মি জানান, ‘জুমারের সঙ্গে ছয়-সাত বছর ধরে জুটি বেঁধে খেলছি। যেহেতু অনেকদিন ধরে খেলছি, সেহেতু আমাদের মধ্যে বোঝাপড়াটা ভালো। আমরা এর আগেও আন্তর্জাতিক টুর্নামেন্টে পদক জিতেছি। ঘরের মাঠে এখন সেমিফাইনালে উঠলাম। সবাই দোয়া করবেন আমরা চ্যাম্পিয়ন হতে পারি।’

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি

ক্ষুব্ধ দর্শক, গ্যালারিতে আগুন

মুজারাবানির তোপে চাপে আফগানিস্তান