হোম > খেলা

রিয়াল তারকার দিকে নজর বার্সার

স্পোর্টস ডেস্ক

ফুটবল বিশ্বের অন্যতম সেরা দুই প্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। স্প্যানিশ লা লিগার এই দুই জায়ান্ট নিজেদের মধ্যে সরাসরি দলবদলে যায় না। এবার রদ্রিগো ইস্যুতে সে নিয়ম থেকে সরে দাঁড়াচ্ছে কাতালানরা।

বেশ কয়েকটি স্প্যানিশ গণমাধ্যমের দাবি, রিয়ালের নতুন কোচ জাবি আলোনসোর পরিকল্পনায় নেই রদ্রিগো। তাই নাকি চলমান গ্রীষ্মে সান্তিয়াগো বার্নাব্যু ছাড়বেন রদ্রিগো। তাতেই এই ব্রাজিলিয়ান উইঙ্গারের দলবদলের সঙ্গে জড়িয়ে গেছে বার্সার নাম।

ব্রাজিলের প্রচারমাধ্যম ইউওএল স্পোর্ত জানিয়েছে, রদ্রিগোর দলবদলের ওপর সার্বিক নজর রাখছে বার্সা। আক্রমণভাগের ফুটবলারের সঙ্গে আনু্ষ্ঠানিক বৈঠক না হলেও প্রতিনিধির মাধ্যমে রদ্রিগোর কাছে নিজেদের আগ্রহের কথা জানিয়েছে বার্সা। ইউওএল স্পোর্ত দাবি করেছে- ক্লাব ছাড়তে চাইলে রদ্রিগোর সঙ্গে দরাদরি করবে বার্সা। এর আগে ২০১৯ সালে ৪ কোটি ৫০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে সান্তোস থেকে রদ্রিগোকে দলে ভেড়ায় রিয়াল। শোনা যাচ্ছে, তার জন্য নাকি ১০ কোটি ইউরোর বেশি চাইছে মাদ্রিদের ক্লাবটি।

ব্যাগি ক্যাপ আর কুকাবুরা নিয়ে ফিরছে এনসিএল

টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেপালে যাবে বাংলাদেশ

ম্যাচ না খেলেও সেমিফাইনালে খেলতে পারে বাংলাদেশ!

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের