হোম > খেলা

অ্যালেগ্রিকে ফেরাচ্ছে এসি মিলান!

এক বছরে তৃতীয় কোচ ছাঁটাই

স্পোর্টস ডেস্ক

টানা ব্যর্থতা থেকে বের হয়ে আসতে গত ডিসেম্বরে সার্জিও কন্সেইসাওকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় এসি মিলান। তাতে অবশ্য লাভ হয়নি। আটে থেকে ইতালিয়ান সিরিএ’র সবশেষ মৌসুম করেছে এসি মিলান। জায়গা করে নিতে পারেনি উয়েফা চ্যাম্পিয়নস লিগের নকআউটে। ইতালিয়ান কাপের ফাইনালে হেরেছে বোলোনিয়ার কাছে। সবকিছু মিলিয়ে পাঁচ মাস যেতেই কন্সেইসাওকে বরখাস্ত করেছে এসি মিলান। বেশ কয়েকটি ইতালিয়ান গণমাধ্যমের দাবি, শূন্য পদে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রিকে বসাতে যাচ্ছে জায়ান্টরা।

ইতালি তথা ইউরোপিয়ান ফুটবলের দলবদলের সবচেয়ে বিশ্বস্ত মুখ ফ্রাব্রিজিও রোমানো জানিয়েছেন, ইতোমধ্যে অ্যালেগ্রির সঙ্গে চুক্তি সম্পর্কিত সবকিছু ঠিক করেছে এসি মিলান। বাকি আছে কেবল আনুষ্ঠানিকতা। রোমানোর কথা সত্যি হলে খুব শিগগিরই নতুন কোচ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে ইতালির শীর্ষ ক্লাবটি।

সবকিছু ঠিক থাকলে এসি মিলানে এটা হবে অ্যালেগ্রির দ্বিতীয় অধ্যায়। এর আগে ২০১০ থেকে ২০১৪ পর্যন্ত ক্লাবটির প্রধান কোচের দায়িত্বে ছিলেন অ্যালেগ্রি। তার অধীনে ২০১১ সালে ইতালিয়ান সিরিএ ও ইতালিয়ান সুপার কাপ জেতে এসি মিলান। এরপর ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত জুভেন্টাসের ডাগআউটে ছিলেন। ২০২১ সালে দ্বিতীয় দফায় তুরিনের ওল্ড লেডিদের কোচিংয়ে ফেরেন ৫৭ বছর বয়সী অ্যালেগ্রি।

চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের উড়ন্ত সূচনা

ইসাকের জোড়া গোলে মৌসুমের প্রথম জয় লিভারপুলের

দুই ম্যাচে পরাজয় ঠেকানো পিএসজি এবার হার মানল

এমবাপ্পের পেনাল্টি মিসে হারল রিয়াল

টিভির পর্দায় নারী এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে থাকছে ইউএস ওপেনের রোমাঞ্চ

১৪,৩০০ কোটি আয়ের রেকর্ড বার্সেলোনার

৮ দিনের ব্যবধানে দুই হ্যাটট্রিকের কীর্তি ক্রোকোম্বে!

বয়স জালিয়াতি করে ভারতীয় ক্রিকেটার নিষিদ্ধ

‘পিসিবির জন্য পাকিস্তান এখন হাসির পাত্র’

আর্জেন্টিনায় বিদায়ী ম্যাচ খেলবেন মেসি!