হোম > খেলা

ক্যাচ নিয়ে রুটের বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক

অসামান্য ব্যাটিং ধারাবাহিকতায় নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন জো রুট। ইতোমধ্যে বেশকিছু রেকর্ডের মালিক বনে গেছেন তিনি। এবার ক্যাচ নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন রুট।

হেডিংলি টেস্টের চতুর্থ দিন শার্দুল ঠাকুরকে রুটের হাতে ক্যাচ বানান জশ টাং। তাতেই যৌথভাবে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ড গড়লেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। এটা সাদা পোশাকের ক্রিকেটে রুটের ২১০তম ক্যাচ। সমান ক্যাচ নিয়ে এতোদিন রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড়।

যদিও একটা জায়গায় দ্রাবিড়ের চেয়ে এগিয়ে রুট। ২১০টি ক্যাচ নিতে ৩০১ ইনিংস ফিল্ডিং করেছেন দ্য ওয়াল খ্যাত দ্রাবিড়। সেখানে ২৯৩ ইনিংসেই সমান ক্যাচ নিলেন রুট।

টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেপালে যাবে বাংলাদেশ

ম্যাচ না খেলেও সেমিফাইনালে খেলতে পারে বাংলাদেশ!

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি