হোম > খেলা

অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ভারত

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে পা রেখেছে ভারত। বুধবার শেষ চারের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। আসন্ন ম্যাচের জয়ী দলের বিপক্ষে আগামী ৯ মার্চ ফাইনালে মুখোমুখি হবে ভারত।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ২৬৪ রানে অলআউট হয় অজিরা। জবাবে ১১ বল হাতে রেখে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। ভারতের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেন বিরাট কোহলি। ৪৫ রান আসে শ্রেয়াশ আইয়ারের ব্যাট থেকে। রাহুলের অবদান ৪২ রান। অস্ট্রেলিয়ার হয়ে জাম্পা ও এলিস দুটি কতে উইকেট নেন।

এর আগে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন স্টিভ স্মিথ। অজিদের ইনিংসে ক্যারির অবদান ৬১ রান। এছাড়া মার্নাস লাবুশান ২৯ ও বেন দারশুইস এনে দেন ১৯ রান। ভারতের হয়ে বল হাতে সবচেয়ে সফল শামি। ৪৮ রানে ৩ উইকেট নেন এই গতি তারকা। এছাড়া ভরুণ চক্রবর্তী ও রবীন্দ্র জাদেজা দুটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়ার ইনিংস: ২৬৪/১০ (৪৯.৩ ওভার); স্মিথ ৭৩, ক্যারি ৬১, হেড ৩৯, লাবুশান ২৯; শামি ৩/৪৮

ভারতের ইনিংস: ২৬৭/৬ (৪৮.১ ওভার); বিরাট কোহলি ৮৪, আইয়ার ৪৫, রাহুল ৪২*; জাম্পা ২/৬০

ফল: ভারত ৪ উইকেটে জয়ী।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা