হোম > খেলা

দল কমছে বিপিএলে!

স্পোর্টস রিপোর্টার

বিসিবির প্রথম বোর্ডসভায় সিদ্ধান্ত নেওয়া হয় নির্ধারিত সময়েই মাঠে গড়াবে এবারের বিপিএল। ইতোমধ্যে কাজ শুরু করেছে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সদস্য সচিব ইফতেখার রহমান মিঠুর নেতৃত্বাধীন বিপিএল গভর্নিং কাউন্সিল। জানা গেছে, আগামী এক সপ্তাহের মধ্যে বিপিএলে দল পেতে আগ্রহীদের জন্য দরপত্র নেবে বিসিবি। কতগুলো দলের জন্য এই দরপত্র আহ্বান করা হবে তা জানা যায়নি। তবে বিপিএল সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে, এবারের বিপিএলে ছয়টি দল নেওয়া হবে। কোন কোন বিভাগের জন্য দল নেওয়া হচ্ছে, সেটাও চূড়ান্ত জানানো হয়নি।

এই ব্যাপারে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেন, ‘এবারের বিপিএলে কতটি দল নেওয়া হবে তা এখনো চূড়ান্ত করা হয়নি। আমরা দরপত্র আহ্বান করব। যারা দল চালাতে পারবে, সক্ষমতা থাকবে এবং সবকিছু ভালো থাকবে, তাদেরই শুধু দল দেওয়া হবে। ৫, ৬ না ৭ দল দেওয়া হবে তা এখনো চূড়ান্ত করা হয়নি।’ তবে বিপিএলের পরিধি এবার ছোট হচ্ছে তা স্পষ্ট ছিল মিঠুর কথায়। এ নিয়ে তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ-আয়ারল্যান্ড সিরিজের পর বিপিএল হবে। এরপরেই আবার টি-টোয়েন্টি বিশ্বকাপ আর নির্বাচন। ফলে সময় স্লট চিন্তা করে দল নেওয়া হবে। যাতে নির্ধারিত স্লটে বিপিএল আয়োজন করা সম্ভব হয়।’

নির্ধারিত স্লটে বিপিএল আয়োজনের চেষ্টা থাকায় শেষ পর্যন্ত হয়তো ৫ কিংবা ৬ দল নিয়ে এবারের আসর আয়োজন করবে বিসিবি। এবার ছোট পরিসরে আয়োজনের পর, আগামী আসর থেকে ফের বাড়বে বিপিএলের দল সংখ্যা।

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি

ক্ষুব্ধ দর্শক, গ্যালারিতে আগুন

মুজারাবানির তোপে চাপে আফগানিস্তান