হোম > খেলা

হারের পর পাকিস্তান শিবিরে দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়ন ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ হারে হেরে গেছে পাকিস্তান। সেরা আট দলের টুর্নামেন্টে বাজে শুরুর পর একটি দুঃসংবাদ পেয়ে আয়োজকরা। ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন দলটির ওপেনার ফখর জামান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বরাত দিয়ে এমনটাই জানিয়েছে জিও নিউজ।

গণমাধ্যমটি জানিয়েছে, ফখরের বদলি হিসেবে ইতোমধ্যে ইমাম উল হককে দলে নিয়েছে পাকিস্তান। পরে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি।

নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচের দ্বিতীয় বলে ফিল্ডিং করতে গিয়ে চোট পান ফখর। শাহিন শাহ আফ্রিদির করা সে বলে কাভার ড্রাইভ করেন উইল ইয়াং। বাউন্ডারি লাইন থেকে বল কুড়িয়ে ফেরত পাঠান ফখর। এরপর বিজ্ঞাপন বোর্ডের কাছে বসে পড়েন। কোমরে হাত দিয়ে ব্যথায় তাকরাতে দেখা যায় তাকে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শেষ পর্যন্ত মাঠ ছাড়তে বাধ্য হন।

সুস্থ হয়ে নিউজিল্যান্ডের ইনিংসের শেষদিকে ফিল্ডিং করতে নামেন ফখর। ম্যাচের সিংহভাগ সময় ফিল্ডিং না করায় নিয়মের বেড়াজালে পড়ে ইনিংসের গোড়াপত্তন করতে পারেননি। ৪ নম্বরে ব্যাট করতে নামেন তিনি। এদিন ৪১ বলে ২৪ রান করে ফিরে যান এই বাঁহাতি ব্যাটার।

শেষটা জয়ে রাঙাল ফর্টিস

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার ডাগআউটে থাকছেন মাস্টারমাইন্ড স্কালোনি

ফিফা সভাপতি পদে পুনর্নির্বাচনে এএফসির সমর্থন পেলেন ইনফান্তিনো

অলিম্পিক-কমনওয়েলথ-এশিয়ান গেমসে লক্ষ্য এখন পদক জয়: ক্রীড়া প্রতিমন্ত্রী

সালাহ ম্যাজিকে ট্রাবজোনস্পোরের জয়

রাওয়ালপিন্ডিতে রেকর্ডের অবিশ্বাস্য রাত!

অবসরে ‘অলস’ সময় কাটাতে চান নেইমার

প্রথম দুই ম্যাচে জিতেও সিরিজ হাতছাড়া যুবাদের

মিলানকে উড়িয়ে দিল বোর্নমাউথ

ক্রাইস্টচার্চে ইতিহাস গড়লেন অভিষেক শর্মা