হোম > খেলা

সিনারের হাসি, ওসাকার বিদায়

উইম্বলডন

স্পোর্টস ডেস্ক

নাওমি ওসাকা

লন্ডনে পা রেখেই দাপট দেখাচ্ছেন জানিক সিনার। নিজের দুরন্ত পারফরম্যান্সের ছন্দটা ধরে রাখলেন। উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডেও দেখালেন আধিপত্য। নিজের হাতের র‌্যাকেটকে বানিয়ে ফেলেছিলেন যেন খোলা তলোয়ার। তাই তো প্রতিপক্ষের সব শট কচুকাটা করলেন ইতালিয়ান এ তারকা। শীর্ষ বাছাই সিনার ৬-১, ৬-১ ও ৬-৩ গেমে উড়িয়ে দিলেন আলেক্সান্ডার ভুকিচকে। কোর্টের লড়াইয়ে অস্ট্রেলিয়ান প্রতিপক্ষকে কোনো পাত্তা না দিয়ে সিনার উঠে গেছেন টুর্নামেন্টটির তৃতীয় রাউন্ডে। তবে আসর থেকে বিদায় নিয়েছেন নাওমি ওসাকা।

পুরুষদের এককে জয়ের ধারা অব্যাহত রেখেছেন অবাছাই মারিন চিলিচও। বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম টেনিস আসরের তৃতীয় রাউন্ডে সিনারের সঙ্গী হয়েছেন তিনিও। ক্রোয়েশিয়ান এ তারকা ৬-৪, ৬-৩, ১-৬ ও ৬-৪ গেমে হারিয়েছেন চতুর্থ বাছাই ব্রিটিশ খেলোয়াড় জ্যাক ড্রেপারকে।

মেয়েদের এককে হতাশ করেছে নাওমি ওসাকা। তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন জাপানের এ তারকা। তার হৃদয় ভেঙে দিয়েছেন আনাস্তাসিয়া পাভলুচেনকোভা। তবে লড়াইয়ের শুরুটা জয় দিয়েই করেছিলেন ওসাকা। প্রথম সেট ৬-৩ ব্যবধানে জিতে এগিয়ে ছিলেন কোর্টের লড়াইয়ে। কিন্তু পরের দুই সেটে আর লড়াই জমিয়ে তুলতে পারেননি। ৬-৪ ও ৬-৪ গেমে টানা শেষ দুই সেট জিতে চতুর্থ রাউন্ডের টিকিট নিজের করে নেন রুশ খেলোয়াড় পাভলুচেনকোভা।

জয়ের দেখা পেয়েছেন আমান্ডা আনিসিমোভাও। যুক্তরাষ্ট্রের এ খেলোয়াড় ৬-৩, ৫-৭ ও ৬-৩ গেমে ধরাশায়ী করেছেন হাঙ্গেরির দালমা গালফিকে। শেষ ষোলো পর্বে নাম লিখেছেন সোলানা সিয়েরাও। আর্জেন্টিনার এ খেলোয়াড় ৭-৫, ১-৬ ও ৬-১ গেমে জেতেন স্পেনের ক্রিস্টিনা বুসকার বিপক্ষে।

রেকর্ডধারী সুকুরের ধারেকাছেও নেই গালারজা দ্রুততম গোল

খেলাধুলার সঙ্গে লেখাপড়া-সংস্কৃতি চর্চাতেও পারদর্শী হতে হবে : প্রধানমন্ত্রী

৬৫ হাজারের বেশি স্কুলের অংশগ্রহণে শেষ হলো প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্ট : মাহদী আমিন

মেসির ফাউল নিয়ে ফিফার কাছে আলজেরিয়ার অভিযোগ

অস্ট্রিয়া ম্যাচে নেই মন্তিয়েল, দুশ্চিন্তায় স্কালোনি

গ্রুপসেরা হওয়ার লক্ষ্য আনচেলত্তির

ঘুরে দাঁড়াতে মরিয়া কুরাসাও, সামনে ইকুয়েডর

বিশ্বমঞ্চে ব্রাজিলের গোলের রাজত্ব পুনরুদ্ধার

শত সমালোচনার জবাবে যা বলছেন রোনালদো

রাফিনহার ইনজুরি নিয়ে যা বললেন আনচেলত্তি