হোম > খেলা

সিরিজ জিতল পাকিস্তানের মেয়েরা

স্পোর্টস রিপোর্টার

কক্সবাজারে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-২ ব্যবধানে হেরেছে বাংলাদেশের মেয়েরা। আজ শুক্রবার শেষ টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে ৮৪ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে, ৪ উইকেটে ৮৫ রান তুলে জয় নিশ্চিত করে পাকিস্তানের মেয়েরা।

আগে ব্যাট করতে নেমে সাদিয়া আক্তারের ২৮ রানে ভর করে ৮৪ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। সাদিয়া ছাড়া আর কোনো বাংলাদেশি ব্যাটার নিজেদের রান দুই অঙ্কের ঘরে নিতে পারেননি। পাকিস্তানের হয়ে বারিরাহ সাইফ ১৬ রানে নেন তিন উইকেট।

৮৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ওপেনার কোমাল খানের ২৫ ও তিনে নামা আকসা হাবিবের ২১ রানে ভর করে সহজ জয় নিশ্চিত করে পাকিস্তান। বাংলাদেশের হয়ে অতসী মজুমদার ১৪ রানে নেন এক উইকেট।

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি

ক্ষুব্ধ দর্শক, গ্যালারিতে আগুন

মুজারাবানির তোপে চাপে আফগানিস্তান