হোম > খেলা

জাতীয় দাবায় মনন চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার

জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়। আজ ফাইনালের দ্বিতীয় খেলায় সোনারগাঁও বিশ্বাবদ্যালয়ের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানের সঙ্গে ড্র করেন মনন। এ ড্রয়ে ১.৫-০.৫ গেম পয়েন্টে জিতে চ্যাম্পিয়ন হন এই দাবাড়ু।

বাংলাদেশ দাবা ফেডারেশনে হওয়া ফাইনালের দ্বিতীয় খেলায় মনন কালো ঘুঁটি নিয়ে ক্যারো-কান ডিফেন্স অবলম্বন করে খেলেন। অ্যাডভান্স বিশ্লেষণ ধারা এ খেলায় ৫৭ চালে ফাহাদের সঙ্গে ড্র করেন। ফাহাদ ভালো অবস্থান পেয়েও হাতছাড়া করেন, যে কারণে তাকে রানারআপ হতে হয়েছে।

এদিকে, বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন ও বাংলাদেশ আনসারের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া সেমিফাইনালে বাদ পড়েন। নকআউট পদ্ধতির এ ইভেন্টে মোট ৩২ দাবাড়ু অংশ নেন।

চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের উড়ন্ত সূচনা

ইসাকের জোড়া গোলে মৌসুমের প্রথম জয় লিভারপুলের

দুই ম্যাচে পরাজয় ঠেকানো পিএসজি এবার হার মানল

এমবাপ্পের পেনাল্টি মিসে হারল রিয়াল

টিভির পর্দায় নারী এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে থাকছে ইউএস ওপেনের রোমাঞ্চ

১৪,৩০০ কোটি আয়ের রেকর্ড বার্সেলোনার

৮ দিনের ব্যবধানে দুই হ্যাটট্রিকের কীর্তি ক্রোকোম্বে!

বয়স জালিয়াতি করে ভারতীয় ক্রিকেটার নিষিদ্ধ

‘পিসিবির জন্য পাকিস্তান এখন হাসির পাত্র’

আর্জেন্টিনায় বিদায়ী ম্যাচ খেলবেন মেসি!